
নওগাঁর পোরশা উপজেলায় আওয়ামী লীগের প্রার্থী খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের একটি নির্বাচনী ক্যাম্পে ভাঙচুর ও আগুন দেওয়ার অভিযোগ উঠেছে স্বতন্ত্র প্রার্থী খালেকুজ্জামান তোতার কর্মীদের বিরুদ্ধে।
বৃহষ্পতিবার রাতে উপজেলার ঘাটনগর ইউনিয়নের তাঁতিপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
এ বিষয়ে উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম আরিফ জানান- রাতে এলাকার উন্নয়ন নিয়ে একটি ভিডিও চিত্র দেখানো হচ্ছিল। এসময় স্বতন্ত্র প্রার্থী খালেকুজ্জামান তোতার কর্মীরা উচ্চসূরে গান বাজাচ্ছিলেন। এসময় ধিরে গান বাজাতে বললে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে রাত সাড়ে ১১টার দিকে নেতাকর্মীরা বাড়ি চলে যায়। এরই জের ধরে গভীর রাতে স্বতন্ত্র প্রার্থীর কর্মীরা জানালা দিয়ে আগুন ছোড়ে মারলে এতে পুড়ে যায় পোষ্টার-ব্যানার। ভাংচুর করা হয় চেয়ার। সকালে থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
এ বিষয়ে পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিয়ার রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। তবে এখনো কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...