
তফসিল বাতিল ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে তিন দিনের নতুন কর্মসূচি ঘোষণা করেছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)। কর্মসূচি অনুযায়ী, আগামী ২৬, ২৭ ও ২৮ ডিসেম্বর দেশব্যাপী গণসংযোগ ও লিফলেট বিতরণ করবে দলটি।
রোববার (২৪ ডিসেম্বর) এক বিবৃতিতে এই কর্মসূচি ঘোষণা করেন দলটির প্রেসিডেন্ট কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম।
নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, হতাশ হলে চলবে না, নতুন উদ্যমে সাহসের সঙ্গে বর্তমান আওয়ামী লীগ সরকারকে না বলতে হবে। সমাজে সত্য ও ন্যায় প্রতিষ্ঠার কাজে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
অলি আহমদ আরও বলেন, কোনো অবস্থাতেই অন্যায়কে প্রশ্রয় দেওয়া যাবে না। চিরতরের জন্য দুর্নীতিবাজ, অর্থপাচারকারী, নির্যাতন ও নিপীড়নকারীদের বর্জন করতে হবে।
এসময় তিনি চলমান আন্দোলন এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
এদিকে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিএনপি আরও তিন দিনের গণসংযোগ কর্মসূচি পালন করবে বলে জানা গেছে। বিকেলে বিএনপিসহ সমমনা রাজনৈতিক দলগুলো থেকে ঘোষণা আসতে পারে।
মন্তব্য লিখুন
আরও খবর
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও কিট প্যারেড...
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও...
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা কমানোর প্রস্তাব...
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা...
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে নির্বাচিত
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে...
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী আটক
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী...
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক