
২০২৪ সালে এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিতে যাওয়া শিক্ষার্থীদের নির্বাচনী বা টেস্ট পরীক্ষা ওই বছরের ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হবে। মার্চ মাসে টেস্ট পরীক্ষার ফল প্রকাশ করা হবে।
মঙ্গলবার (১২ ডিসেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব (সরকারি কলেজ-৪) মোসা. রোকেয়া পারভীন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম শুরু হবে ৯ জুন। আর ক্লাস শুরু হবে ২১ জুলাই থেকে। ২০২৩-২৪ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষা শুরু হবে ২৬ জুন। পরীক্ষার ফল প্রকাশ করা হবে ১৬ জুলাই। এছাড়া দ্বাদশ শ্রেণির (২০২২-২৩ সেশন) নির্বাচনী পরীক্ষা শুরু হবে ফেব্রুয়ারিতে। ফল প্রকাশ করা হবে মার্চে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, কোনো সরকারি কর্মকর্তার পরিদর্শন উপলক্ষ্যে শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি দেওয়া যাবে না। সংবর্ধনা/পরিদর্শন উপলক্ষ্যে ক্লাস বন্ধ রাখা যাবে না। এমনকি সংবর্ধিত/পরিদর্শনকারী ব্যক্তির জন্য শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করানো যাবে না।
জাতীয়ভাবে গুরুত্বপূর্ণ দিবস যেমন-২১ ফেব্রুয়ারি, ১৭ মার্চ, ২৬ মার্চ, ১৫ আগস্ট, ১৬ ডিসেম্বর ক্লাস বন্ধ থাকবে। তবে সংশ্লিষ্ট দিবসের বিষয়ভিত্তিক বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করতে হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে প্রত্যাহার
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী