
৪০-৫০% ভোটরা উপস্থিত হলের নির্বাচন সফল বলেন মন্তব্য করেছে র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী এম.পি। শুক্রবার সকাল ১১ টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালর তিনি এ কথা বলেন।
উবায়দুল মোকতাদির চৌধুরী ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের তিনবারের সংসদ সদস্য এবং বেসামরিক বিমান পরিবহন মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি৷ তিনি এবার নিয়ে ৪ বার নৌকা মনোনীত প্রার্থী হয়েছেন।
মতবিনিময়কালে মোকতাদির চৌধুরী বলেন, আগামী ৩ ডিসেম্বর কেন্দ্রীয় কমিটি মনোনয়নের বিষয়টি চূড়ান্ত করবেন। আপাতত বলতে পারি আমার টিকেট চূড়ান্তই রয়েছে৷
তিনি আরো বলেন, ব্রাহ্মণবাড়িয়ার ৬টি আসন রয়েছে। প্রত্যেকটিতে আপনারা নিবিড় পর্যবেক্ষণ করবেন৷ কেথাও কোনো অবৈধ ভোট হলে সেটির বিপক্ষে দাড়াবেন। আর সুষ্ঠ ভোট হতে সহযোগিতা করবেন।
ধর্মান্ধতা নিয়ে মোকতাদির চৌধুরী আরো বলেন, তথাকথিত ব্যাক্তিরা ধর্মের নামে সহিংসতা করে। ২৬ মার্চ ২০২১ ইং সালে ধর্মের নামে জ্বালাও পোড়াও করেছে। তবে এর সাথে ধর্মের নামে সংশ্লিষ্টতা নেই, ধর্ম বিশৃঙ্খলা করে না। ইমলাম ধর্মে বিশ্বাস করতে হলে কোরআন বিশ্বাস করতে। কোরআন বিশৃঙ্খলা করতে বলে না। সেই বিষয়ে আপনারও সচেতন থাকবেন। প্রত্যাহারের দিন আবার বসবো আপনাদের কাছে। তখন সাংবাদিক সম্মলনের মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়ার ডেভোলাপমেন্ট নিয়ো কথা বলবো।
এ সময় ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ হেলাল উদ্দিন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুল আলম চৌধুরী মন্টু, সভ-সভাপতি মুজিবুর রহমান বাবুলসহ জেলা উপজেলার আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561, ইমেইলঃ news@kalerbiborton.com
© কালের বিবর্তন ২০১৯ - ২০২৪ সর্বসত্ব সংরক্ষিত