
‘কে. ডি. পাঠক’খ্যাত অভিনেতা রনিত রায়ের পরনে পাজামা-পাঞ্জাবি। গলায় ফুলের মালা। অন্যদিকে, লাল রঙের পোশাকে বধূ সেজেছেন নীলম সিং। নীলমের হাত ধরে অগ্নি সাক্ষী রেখে সাতপাকে ঘুরছেন রনিত রায়।
রনিত রায় তার ইনস্টাগ্রামে বেশ কয়েকটি ভিডিও পোস্ট করেছেন, তাতে এমন দৃশ্য দেখা যায়। অন্য ভিডিওর কোনোটিতে মালা বদল করছেন, কোনোটিতে শুভ দৃষ্টি বিনিময় করছেন নীলম-রনিত। তবে এসব কোনো সিনেমা বা নাটকের দৃশ্য নয়। বরং বাস্তব জীবনে ফের বিয়ে করলেন তারা।
২০০৩ সালের ২৫ ডিসেম্বর মডেল-অভিনেত্রী নীলম সিংকে বিয়ে করেন রনিত রায়। গতকাল ছিল এ দম্পতির ২০তম বিবাহবার্ষিকী। বিশেষ এই দিনে স্ত্রীকে ফের বিয়ে করলেন রনিত রায়। এ অভিনেতার ভাষ্য— ‘পুরোনো শপথগুলো ফের ঝালিয়ে নিলাম।’
রনিত রায় একটি ভিডিওর ক্যাপশনে লিখেছেন, ‘আমাকে আবারো বিয়ে করবে?’ অন্য ভিডিওর ক্যাপশনে তিনি লিখেছেন, ‘দ্বিতীয়বার কেন, হাজারবার বিয়ে করব। ২০তম বিবাহবার্ষিকী আমার ভালোবাসা।’ রনিত রায়ের এমন ঘটনাকে সাধুবাদ জানিয়েছেন নেটিজেনরা।
চলচ্চিত্রের মাধ্যমে অভিনয় ক্যারিয়ার শুরু করেন রনিত রায়। তারপর ‘কসৌটি জিন্দেগি কে’, ‘কিউকি সাঁস ভি কাভি বহু থি’ মেগা সিরিয়ালে অভিনয় করে তাক লাগিয়ে দেন তিনি। ভারতের সনি টেলিভিশনের জনপ্রিয় ধারাবাহিক ‘আদালত’-এর সুদর্শন ও বুদ্ধিদীপ্ত যুবক কে. ডি. পাঠকের চরিত্র রূপায়ন করে দারুণ জনপ্রিয়তা লাভ করেন রনিত।
মন্তব্য লিখুন
আরও খবর
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
নীল গাউনে কানে ঐশ্বরিয়া
নীল গাউনে কানে ঐশ্বরিয়া
ঈদে আসছে নুসরাত ফারিয়ার গাওয়া নতুন গান
ঈদে আসছে নুসরাত ফারিয়ার গাওয়া নতুন...
তিন নায়িকায় সঙ্গে রোমান্সে মেতেছেন শাকিব
তিন নায়িকায় সঙ্গে রোমান্সে মেতেছেন শাকিব
কালো শাড়িতেই ঝলমলে কেয়া পায়েল
কালো শাড়িতেই ঝলমলে কেয়া পায়েল
নেটিজেনদের প্রশংসায় ভাসছেন পড়শী
নেটিজেনদের প্রশংসায় ভাসছেন পড়শী