
স্মার্ট বাংলাদেশ গড়তে হলে গবেষণার মতো বুদ্ধিবৃত্তিক কার্যক্রমেও সফল হতে হবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
সোমবার (২৫ ডিসেম্বর) মানিকগঞ্জে কোভিড-১৯ বিষয়ক ১০০টির অধিক গবেষণাপত্র সংবলিত ‘১০০ প্লাস কোভিড-১৯ রিসার্সেস’ শীর্ষক সংকলনের প্রকাশনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়েছে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনা মহামারিকালে চিকিৎসাসেবা দেওয়ার পাশাপাশি ডাক্তাররা বৈজ্ঞানিক গবেষণা কর্মও সম্পন্ন করেছেন। দেশের শীর্ষ পর্যায়ের স্থানীয় জনস্বাস্থ্য বিশেষজ্ঞ গবেষকরা এসব গবেষণাকর্ম করেন, যেগুলো ল্যানসেট ও প্লজ ওয়ানসহ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জার্নালে প্রকাশিত হয়েছে। এসময় চিকিৎসকদের গবেষণা কর্মে আরও বেশি সময় দেওয়ার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গবেষণা সংকলনটির সম্পাদক এবং স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. বায়জীদ খুরশীদ রিয়াজ, শিশু-মাতৃ স্বাস্থ্য ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. আব্দুল মান্নান, স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. সামিউল ইসলাম সাদী, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিচালক ডা. মো. মুনিরুজ্জামান সিদ্দিকী, কর্নেল মালেক মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. জাকির হোসেন ও অন্যান্য গবেষক।
মন্তব্য লিখুন
আরও খবর
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে প্রত্যাহার
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী