
ভারতীয় বংশোদ্ভূত এক ব্যক্তিকে হত্যার অপরাধে সৌদি আরবে দুই প্রবাসী বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে। দেশটির জিজান প্রদেশে অভিযুক্ত দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করা হয় বলে শনিবার জানিয়েছে সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম।
তবে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশির নাম-পরিচয় জানা যায়নি। এছাড়া ভারতীয় নাগরিককে কবে হত্যা করা হয় সে সম্পর্কেও কিছু বলা হয়নি সংবাদে।
গালফ নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনার দিন ভারতীয় নাগরিককে একটি গাড়িতে উঠিয়ে উন্মুক্ত মাঠে নিয়ে যান ওই দুই ব্যক্তি। পরে পেছন থেকে গলায় কাপড় পেঁচিয়ে তার শ্বাসরোধ করা হয়। এ সময় তার মৃত্যু নিশ্চিত করার জন্য মুখে কীটনাশক ছিটিয়ে দেন তারা।
এ ঘটনার পর ভারতীয় ওই নাগরিকের মরদেহ মাটিতে পুঁতে ফেলার চেষ্টা করেন ওই দুই বাংলাদেশি। কিন্তু তার আগেই পুলিশের হাতে গ্রেফতার হন তারা। দীর্ঘ তদন্তের পর বাংলাদেশি ওই দুই প্রবাসীর বিরুদ্ধে আদালতে অভিযোগ গঠন করা হয়। দেশটির আদালত তাদের দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডের সাজা ঘোষণা করেন।
অভিযুক্তদের পক্ষের আইনজীবী আদালতের রায়ের বিরুদ্ধে সৌদির সুপ্রিম কোর্টে আপিল করেন। পরে সৌদি আরবের রাজকীয় আদালতের নির্দেশে তাদের চূড়ান্ত সাজা বহাল রাখা হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও কিট প্যারেড...
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও...
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা কমানোর প্রস্তাব...
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা...
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে নির্বাচিত
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে...
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী আটক
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী...
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক