
স্ক্রু কাপলিং কোচ দিয়ে সীমান্ত, রূপসা ও সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেনের রেক পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। আগামী ৫ জানুয়ারি থেকে এ তিনটি ট্রেন রেক পরিবর্তন করে চলাচল করবে।
সোমবার (১৮ ডিসেম্বর) বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলের সহকারী চিফ অপারেটিং সুপারিন্টেন্ডেন্ট মো. আব্দুল আওয়াল স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।
চিঠিতে বলা হয়েছে, একতা, দ্রুতযান ও পঞ্চগড় এক্সপ্রেসের রেকের অবমুক্ত স্ক্রু কাপলিং কোচ দিয়ে খুলনা-চিলাহাটি-খুলনা রুটে চলাচল করা সীমান্ত এক্সপ্রেস (৭৪৭/৭৪৮) এবং রূপসা এক্সপ্রেস (৭২৭/৭২৮) নতুন মার্শালিং-এ চলাচলের জন্য প্রশাসনিক অনুমোদন দেওয়া হয়েছে। আগামী ৫ জানুয়ারি খুলনা থেকে রূপসা এক্সপ্রেস (৭২৭) এবং চিলাহাটি থেকে (৭২৮) এর মাধ্যমে এর কার্যক্রম শুরু হবে।
রেকে প্রথম কোচ ‘ক’ থাকবে খুলনামুখী ও শেষ কোচ ‘ঢ’ থাকবে চিলাহাটিমুখী। ১৪টি কোচে আসন সংখ্যা থাকবে ৯৭৪/১০২৪টি।
অন্যদিকে অবমুক্ত এলএইচবি কোচ দিয়ে রাজশাহী-খুলনা-রাজশাহী রুটে চলাচল করা সাগরদাঁড়ি এক্সপ্রেস (৭৬১/৭৬২) নতুন কম্পোজিশন, মার্শালিং ও আসন বিন্যাসে চলাচল করবে।
সে হিসেবে রেকের প্রথম কোচ ‘ক’ রাজশাহীমুখী এবং শেষ কোচ ‘ট’ থাকবে খুলনামুখী। ১১টি কোচে মোট আসন থাকবে ৮৮৮টি। এটির কার্যক্রম আগামী ৫ জানুয়ারি রাজশাহী থেকে ছাড়া সাগরদাঁড়ি এক্সপ্রেসের (৭৬২) মাধ্যমে শুরু হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে প্রত্যাহার
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী