
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় চলমান হামলার মধ্যেই এবার দক্ষিণ সিরিয়ায় ড্রোন হামলা করেছে ইসরাইল। গতকাল শুক্রবার চালানো হামলায় অন্তত চারজন নিহত হয়েছেন।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর দিয়েছে। সিরিয়ার সরকারপন্থি সংবাদমাধ্যমগুলোর বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, নিহতদের মধ্যে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সদস্যও রয়েছেন।
সিরিয়ার আল-ওয়াতান সংবাদপত্র ও শাম এফএম রেডিওর বরাত দিয়ে যুক্তরাষ্ট্রভিত্তিক বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) জানিয়েছে, সিরিয়ার দক্ষিণের বাথ শহরে ড্রোন হামলা করেছে ইসরাইলি বাহিনী। এই ঘটনায় নিহত চারজনের মৃতদেহ সিরিয়ার কুনেইত্রা শহরের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
এপির দেওয়া তথ্য অনুসারে, লেবাননের রাজধানী শহর বৈরুত থেকে এক হিজবুল্লাহ কর্মকর্তা বলেন, নিহতদের মধ্যে তিনজন হিজবুল্লাহর সদস্য।
প্রতিবেদন থেকে জানা গেছে, গত ৭ অক্টোবর থেকে হামাস-ইসরাইল সংঘাত শুরু হওয়ার পর ইসরাইলি বাহিনী ও হিজবুল্লাহর সংঘর্ষে এ পর্যন্ত ৯৩ জন হিজবুল্লাহ সশস্ত্র যোদ্ধা নিহত হয়েছেন।
প্রতিবেদন থেকে আরও জানা গেছে, সিরিয়ার অভ্যন্তরে প্রতিনিয়তই ব্যাপক হারে আক্রমণ করে আসছে ইসরাইলি বাহিনী। কিন্তু খুব কম সময়ই এই হামলার দায় স্বীকার করে ইসরাইল।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...