• ছবিঘর ফিচার
  • সিপিএসটি-২০ প্রাইজমানি ক্রিকেট টূর্ণামেন্টে হবিগঞ্জ চ্যাম্পিয়ন

সিপিএসটি-২০ প্রাইজমানি ক্রিকেট টূর্ণামেন্টে হবিগঞ্জ চ্যাম্পিয়ন

প্রকাশিত: ৫:৩৩ অপরাহ্ণ , ৩০ ডিসেম্বর ২০২৩, শনিবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে

মৌলভীবাজারের কমলগঞ্জের শমশেরনগর চা বাগান মাঠে অনুষ্ঠিত সিপিএস টি-২০ প্রাইজমানি ক্রিকেট টূর্ণামেন্ট-২০২৩ হবিগঞ্জ টাইগার্স ক্রিকেট একাডেমি চ্যাম্পিয়ন হয়েছে। শনিবার (৩০ডিসেম্বর) দুপুরে অনুষ্ঠিত ফাইনালে শ্রীমঙ্গল ক্রিকেট একাদশকে ৪ উইকেটে হারিয়ে হবিগঞ্জ টাইগার্স ক্রিকেট একাডেমি চ্যাম্পিয়ন হয়।

গত ৫ ডিসেম্বর দুপুরে কমলগঞ্জের শমশেরনগর চা বাগান মাঠে সিলেট বিভাগের বিভিন্ন এলাকা, চট্টগ্রাম ও বগুড়ার মোট ১৬ টি দলের অংশ গ্রহণে সিপিএস টি-২০ প্রাইজমানি ক্রিকেট টূর্ণামেন্টের উদ্বোধন করেছিলেন মৌলভীবাজার জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মিছবাউর রহমান। জাতীয় দলের সাবেক ও বয়স ভিত্তিক জাতীয় দলের কৃতি খেলোয়াড়দের অংশ গ্রহণে মাসব্যাপী এ আয়োজনের সফল সমাপ্তি হয় শনিবার (৩০ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪ টায়। ফাইনাল খেলায় প্রথমে বেট করতে নেমে ৯ উইকেট হারিয়ে রান সংগ্রহ করে ২৮২। জবাবে হবিগঞ্জ টাইগার্স ক্রিকেট একাডেমি ১৯ ওভারে ৬ উইকেটে রান সংগ্রহ করে ১৮৬।

খেলা শেষে শমশেরনগর ক্রিকেট পরিবার (সিপিএস) এর সভাপতি প্রবাসী শিবলী আহমদ চৌধুরীর সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে ফাইনাল খেলা উপভোগ করে চ্যাম্পিয়ন ওরানার্স আপ ট্রফি বিতরণ করেন মৌলভীবাজার জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও মৌলভীবাজার জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মিছবাউর রহমান। একই সাথে চ্যাম্পিয়ন হবিগঞ্জ টাইগার্স ক্রিকেট একাডেমিকে প্রাইজমানি নগদ ১ লাখ টাকা ও রানার্স আপ শ্রীমঙ্গল ক্রিকেট একাদশকে নগদ ৫০ হাজার টাকা প্রদান করেন।

হবিগঞ্জ টাইগার্স ক্রিকেট একাডেমী বনাম শ্রীমঙ্গল ক্রিকেট একাদশ। ৯ উইকেটে ১৮২ জবাবে ৬ উইকেটে এক ওভার হাতে রেখে ১৮৬ রান। ক্রিকেট পরিবার শমশেরনগর (সিপিএস)। ১৬টি দল নিয়ে ৫ ডিসেম্বর শুরু হয়। ৩০ ডিসেম্বর ২০২৩ সমাপনী হয়। উদ্বোধন ও সমাপনীতে আলহাজ মিছবাহুর রহমান উপস্থিত ছিলেন।