শিশুদের অপুষ্টিজনিত অন্ধত্ব প্রতিরোধ ও শিশু মৃত্যু ঝুঁকি কমানোর লক্ষ্যে দেশব্যাপী জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন (১২ ডিসেম্বর -২০২৩) উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার ১০ ডিসেম্বর বেলা ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সভাকক্ষে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. নোমান মিয়ার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন,সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. সাহাদাত হোসেন, ডা. তানজিনা,সরাইল থানা পরিদর্শক তদন্ত আ স ম আতিকুর রহমান, সরাইল উপজেলা রিপোর্টার্স ইউনিটি সাধারণ সম্পাদক মো. তাসলিম উদ্দিন,মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই)মো. আল আমিন, উপজেলা স্বাস্থ্য পরিদর্শক আবেদুর রহমান, মো. মাহবুব রহমান প্রমুখ।
সভাতে জানানো হয়, (১২ ডিসেম্বর) একদিনব্যাপী সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলার ২১৬টি অস্থায়ী কেন্দ্র এবং ১টি অতিরিক্ত কেন্দ্রে এ কর্মসূচি চলবে। ক্যাম্পেইন উপলক্ষে উপজেলার নয়টি ইউনিয়নে ৬ থেকে ১১ মাস বয়সী ৫ হাজার ৪৯৪ শিশুকে একটি করে নীল রংয়ের ভিটামিন-এ প্লাস ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৪৮হাজার ১৪ শিশুকে একটি করে লাল রংয়ের ভিটামিন-এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।
এসময় অন্যান্য চিকিৎসক, স্থানীয় সাংবাদিক, স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারী সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561, ইমেইলঃ news@kalerbiborton.com
© কালের বিবর্তন ২০১৯ - ২০২৪ সর্বসত্ব সংরক্ষিত