ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে যৌতুকের দাবিতে এক গৃহবধূকে শরীরে পেট্রোল ঢেলে আগুন দিয়ে হত্যা করেছে স্বামী। এসময় দুই বছরের শিশু কন্যা আলিফা আক্তারেরও সারাশরীর ঝলসে যায়।
গত সোমবার (১১ ডিসেম্বর) সকালে উপজেলার কালিকচ্ছ ইউনিয়নে এ ঘটনা ঘটে।এ ঘটনায় মঙ্গলবার (১২ ডিসেম্বর) রাতে সাহিদার ভাই মো. আবেদ মুন্সি বাদী হয়ে সরাইল থানায় চারজনকে আসামি করে হত্যা মামলা করেন।
পুলিশ ঘাতক স্বামী আল আমিনকে গ্রেফতার করেছে। সরাইল থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন। গৃহবধূ সাহিদা আলাই মিয়ার মেয়ে। তার বাড়ি সরাইল উপজেলা নোয়াগাঁও ইউনিয়নের নোয়াগাঁও (মুন্সি বাড়ির) বাসিন্দা।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561, ইমেইলঃ news@kalerbiborton.com
© কালের বিবর্তন ২০১৯ - ২০২৪ সর্বসত্ব সংরক্ষিত