
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের দাখিল করা মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনে ৪ প্রার্থীর মধ্যে ৩ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ এবং ১ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে।
রবিবার (৩ ডিসেম্বর) বিকেলে জেলা কালেক্টরেট ভবনের সভাকক্ষে দাখিল করা মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে শেরপুরের জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা আব্দুল্লাহ আল খায়রুম এ তথ্য জানান।
উক্ত আসনে ঋণখেলাপীর দায়ে একজন তৃণমূল বিএনপির প্রার্থী জায়েদুর রশীদ শ্যামলের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে।এসময় জেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ আনোয়ারুল হক এবং অধিকাংশ প্রার্থী ও তাদের প্রস্তাবক-সমর্থকরা উপস্থিত ছিলেন।
উক্ত আসনে বৈধ প্রার্থীরা হচ্ছেন- আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বেগম মতিয়া চৌধুরী, জাসদ মনোনীত প্রার্থী লাল মোহাম্মদ শাহজাহান কিবরিয়া ও স্বতন্ত্র প্রার্থী সৈয়দ মোহাম্মদ সাঈদ আঙ্গুর।
মন্তব্য লিখুন
আরও খবর
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও কিট প্যারেড...
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও...
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা কমানোর প্রস্তাব...
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা...
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে নির্বাচিত
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে...
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী আটক
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী...
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক