
আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় লিবিয়ার বেনগাজীর গানফুদা ডিটেনশন সেন্টারে আটক ১৪৫ জন বাংলাদেশি বুধবার (৬ ডিসেম্বর) সকালে দেশে ফিরেছেন।
আইওএম’র একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
ত্রিপোলীর বাংলাদেশ মিশন জানায়, লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক বাংলাদেশি নাগরিকদের নিরাপদে দেশে প্রত্যাবাসন প্রচেষ্টার অংশ হিসাবে মঙ্গলবার (৫ ডিসেম্বর) দূতাবাসের পক্ষ থেকে বেনগাজীর গানফুদা ডিটেনশন সেন্টারে আটক ১৪৫ জন বাংলাদেশিকে আইওএম-এর সহযোগিতায় দেশে পাঠানো হয়েছে। তারা বুধবার সকাল ৭টায় লিবিয়ার বুরাক এয়ারের একটি ফ্লাইটে (UZ222) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছেন।
দূতাবাসের প্রথম সচিব (শ্রম) মো. রাসেল মিয়ার নেতৃত্বে একটি প্রতিনিধিদল প্রত্যাবাসন করা বাংলাদেশি নাগরিকদেরকে গানফুদা ডিটেনশন সেন্টার থেকে গ্রহণ করে এবং বেনগাজীর বেনিনা বিমানবন্দরে তাদেরকে বিদায় জানায়।
লিবিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল আবুল হাসনাত মুহাম্মদ খায়রুল বাশারের নেতৃত্বে দূতাবাসের প্রতিনিধি দলের সাম্প্রতিক বেনগাজী সফরকালে গানফুদা ডিটেনশন সেন্টারে আটক বাংলাদেশিদের সঙ্গে সাক্ষাৎ করা হয় এবং তাদেরকে দেশে পাঠানোর প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়।
এছাড়া গত ১৯ নভেম্বর আইওএম লিবিয়ার ভারপ্রাপ্ত মিশন প্রধানের সঙ্গে বৈঠকের সময় রাষ্ট্রদূত গানফুদা ডিটেনশন সেন্টারে আটকসহ দারনা শহরে বন্যায় ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের দ্রুত দেশে পাঠানোর জন্য বিশেষভাবে অনুরোধ জানান। তারই ধারাবাহিকতায় স্থানীয় কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে প্রথম পর্যায়ে গানফুদা ডিটেনশন সেন্টার হতে ১৪৫ জনকে আইওএম-এর সহযোগিতায় দেশে পাঠানো হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...