
মৌলভীবাজার পুলিশ লাইন্সের ড্রিল শেডে বুধবার (২৭ ডিসেম্বর) থার্টিফার্স্ট নাইট উপলক্ষে মৌলভীবাজার জেলার হোটেল রিসোর্ট মালিকদের সাথে মতবিনিময় সভার আয়োজন করা হয়। মতবিনিময় সভায় মৌলভীবাজার জেলার বিভিন্ন হোটেল-রিসোর্ট মালিক এবং তাদের প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন। এসময় থার্টিফার্স্ট নাইট বা নতুন বছর উদযাপন ছাড়াও জেলার পর্যটন শিল্পের উন্নয়নে তাদের বিভিন্ন মতামত তুলে ধরেন হোটেল-রিসোর্ট মালিক।
অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহসিনের সঞ্চালনায় মৌলভীবাজার জেলা পুলিশ আয়োজিত এই মতবিনিময় সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. মনজুর রহমান পিপিএম (বার)।
পুলিশ সুপার মো. মনজুর রহমান পিপিএম (বার) তাঁর বক্তব্যে আসন্ন থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে পুলিশ হেডকোয়ার্টার্সের বিভিন্ন নির্দেশনা সবার উদ্দেশ্যে তুলে ধরেন এবং সবাইকে নির্দেশনাসমূহ মেনে চলার আহবান জানান।

মৌলভীবাজার জেলায় আগত পর্যটকদের নিরাপত্তার বিষয়ে জেলা পুলিশ সবসময়ই আন্তরিক উল্লেখ করে মাননীয় পুলিশ সুপার বলেন, ‘পর্যটন শহর শ্রীমঙ্গলের ট্রাফিক ব্যবস্থার উন্নয়ন এবং রেলওয়ে স্টেশন ও বাস স্ট্যান্ডসহ গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো সিসি ক্যামেরার আওতায় আনার জন্য জেলা পুলিশ ইতিমধ্যে কাজ শুরু করেছে। আপনারা পর্যটনের মাধ্যমে দেশের উন্নয়নে কাজ করুন, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে মৌলভীবাজার জেলা পুলিশ আপনাদের পাশে আছে সবসময়।’
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদর্শন কুমার রায় (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস)মোহাম্মদ সারোআর আলম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আজমল হোসেন, সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) আনিসুর রহমান প্রমুখ।
মন্তব্য লিখুন
আরও খবর
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে প্রত্যাহার
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী