
মেট্রোরেলের ১৩ ও ১৪তম স্টেশন হিসেবে আগামী ১৩ ডিসেম্বর নতুন আরও দুটি স্টেশন চালু হতে যাচ্ছে। স্টেশন দুটি হতে পারে ঢাকা বিশ্ববিদ্যালয় ও বিজয় সরণি। মেট্রোরেলে ১৭টি স্টেশনের মধ্যে বাকি থাকবে কারওয়ানবাজার, শাহবাগ ও কমলাপুর স্টেশন।
যদিও কমলাপুর পর্যন্ত মেট্রোরেল লাইন বর্ধিতের কাজ চলছে। বাকি স্টেশনগুলোও এই মাসের মধ্যে চালু করার কথা আছে।
বুধবার মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) দায়িত্বশীল একাধিক সূত্র গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে।
তারা জানান, স্টেশন পরিচালনার জন্য প্রয়োজনীয় মালামাল ডিপো থেকে স্টেশন দুটিতে নেওয়া হয়েছে। ১৬ ডিসেম্বর বিজয় দিবসকে সামনে রেখে আগামী ১৩ ডিসেম্বর স্টেশন দুটি জনসাধারণের জন্য চালু করার কথা আছে। নতুন নিয়োগপ্রাপ্তদের ট্রেনিংও সম্পন্ন করা হয়েছে।
বর্তমানে চালু থাকা ১২টি স্টেশন হচ্ছে— উত্তরা উত্তর, উত্তরা সেন্টার, উত্তরা দক্ষিণ, পল্লবী, মিরপুর-১১, মিরপুর-১০, কাজীপাড়া, শেওড়াপাড়া, আগারগাঁও, ফার্মগেট, বাংলাদেশ সচিবালয় এবং মতিঝিল।
গত বছর ২৮ ডিসেম্বর উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে গত ৪ নভেম্বর আগারগাঁও থেকে মতিঝিল অংশের উদ্বোধন করেন তিনি।
উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত সব স্টেশন সকাল সাড়ে ৭টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত চালু থাকলেও মতিঝিল রুটে মেট্রোরেলের ফার্মগেট, সচিবালয় ও মতিঝিল— এই তিন স্টেশনে সকাল সাড়ে ৭টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত বর্তমানে চলাচল করছে।
পরবর্তী ধাপে বাকি চারটি স্টেশন বিজয় সরণি, কারওয়ানবাজার, শাহবাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয় ধাপে ধাপে খুলে দেওয়ার পরিকল্পনা ছিল কর্তৃপক্ষের। তারই অংশ হিসেবে আগামী ১৩ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় ও বিজয় সরণি স্টেশন চালু হতে যাচ্ছে।
মন্তব্য লিখুন
আরও খবর
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে প্রত্যাহার
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী