
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমানের চাকরির মেয়াদ দ্বিতীয় দফা আরও ছয় মাস বাড়িয়েছে সরকার। এর আগে তার চাকরির মেয়াদ এক বছর বৃদ্ধি করা হয়েছিল।
বুধবার (২৭ ডিসেম্বর) প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মো. মঞ্জুরুল করিম সরকারের সই করা এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ বিমানবাহিনীর অ্যাক্ট রুলস ১৯৫৭–এর রুল ২৪ (৭) অনুযায়ী, বিমানবাহিনীর এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মফিদুর রহমানের চাকরির মেয়াদ জনস্বার্থে ২০২৩ সালের ৩০ ডিসেম্বর থেকে ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত অর্থাৎ ছয় মাস বৃদ্ধি করা হলো।
২০১৯ সালের ১৮ জুন মফিদুর রহমানকে বেবিচক চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয় জনপ্রশাসন মন্ত্রণালয়।
১৯৮৫ সালে বাংলাদেশ বিমানবাহিনীতে ফাইটার পাইলট হিসেবে কমিশন লাভ করেন মফিদুর রহমান। বাংলাদেশ বিমানবাহিনীতে ঢাকায় বঙ্গবন্ধু ঘাঁটি এবং চট্টগ্রামের জহুরুল হক ঘাঁটির অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।
এছাড়া, ন্যাশনাল ডিফেন্স কলেজের সশস্ত্র বাহিনীর ওয়ার কোর্স উইংয়ে ডাইরেক্টিং স্টাফ হিসেবেও দায়িত্ব পালন করেছেন মফিদুর রহমান।
মন্তব্য লিখুন
আরও খবর
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে প্রত্যাহার
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী