
ভালোবেসেই গায়িকা-সমাজকর্মী পিয়া চক্রবর্তীর সঙ্গে ঘর বেঁধেছিলেন ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী অনুপম রায়। ২০১৫ সালে সাতপাকে বাঁধা পড়েন এই জুটি। যেই সংসারের স্থায়ীত্ব হয়েছিল ৬ বছর। ২০২১ সালের ১১ নভেম্বর হঠাৎ এক টুইটে বিবাহবিচ্ছেদের ঘোষণা দেন অনুপম।
বিচ্ছেদ ঘোষণার দুই বছর পর অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়কে বিয়ে করেছেন পিয়া। আগে থেকেই ভালো বন্ধু ছিলেন তারা। বন্ধুত্বকেই দিয়েছেন সম্পর্কের পরিণতি।
এই তারকা জুটির বিয়ের পর থেকেই উত্তাল নেটপাড়া। কেউ শুভেচ্ছা জানিয়ে আশীর্বাদ করছেন পরম-পিয়াকে, কেউ আবার অনুপমের পক্ষ নিয়ে দুষেছেন তাদের। বিশেষ করে ডিভোর্সের ২ বছর পার হতেই পরমব্রতর সঙ্গে গাঁটছড়া বাঁধার ঘটনাটি মেনে নিতে পারছেন না অনুপম ভক্তরা।
এসবের মাঝে শুরু থেকেই নীরব ভূমিকায় ছিলেন পিয়া। কিন্তু সম্প্রতি একটি ভারতীয় সংবাদমাধ্যমের সঙ্গে অনুপমের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুলেছেন তিনি। যেখানে এই গায়িকা বলেছেন, ‘আমার এবং অনুপমের সম্পর্ক অতীতের। আমাদের সম্পর্কের সমীকরণ বদলে গেলেও, চিরকালই একে-অপরের শুভাকাঙ্খী থাকব।’
সামাজিক মাধ্যমে নানা আলোচনা-সমালোচনা প্রসঙ্গে পরমপত্নী বলেন, ‘ব্যক্তিগতভাবে বিষয়টা নিয়ে আমার একটু রাগ হয়েছে। তবে এ কথাও সত্যি, ট্রোলিং বিষয়টা ক্ষণস্থায়ী। এটা এক ধরণের বাইরের জগত। আমার পরিবার, প্রিয়জন, বন্ধুরা কী ভাবছেন, সেটা নিয়েই বেশি ভাবি আমি। অন্যরা কী ভাবলো তা নিয়ে একবিন্দুও মাথা ব্যাথা নেই। কারণ পৃথিবীতে সবাইকে খুশি করা যায় না। সবসময়ই চেষ্টা করি এসব থেকে দূরে থাকার।’
টলিউডের সবচেয়ে কাঙ্খিত ব্যাচেলর ছিলেন পরমব্রত চট্টোপাধ্য়ায়। সেই অভিনেতা স্বামী হিসেবে কেমন, সেটাও জানিয়েছেন পিয়া। তার ভাষায়, ‘আমার মনে হয় এটা জানার জন্য একটু সময় দেওয়া উচিত সকলের। সবেমাত্র বিয়ে করেছি। স্বামী-স্ত্রী হিসেবে কে কেমন সেসবের বিশ্লেষণেও যাইনি। তবে একটা কথা বলবো, আমি ও পরমব্রত বেশ ভালো বন্ধু। সেটাই সম্পর্কে বেশি দরকার। তবে ও খুব সাপোর্টিভ।’
মন্তব্য লিখুন
আরও খবর
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
নীল গাউনে কানে ঐশ্বরিয়া
নীল গাউনে কানে ঐশ্বরিয়া
ঈদে আসছে নুসরাত ফারিয়ার গাওয়া নতুন গান
ঈদে আসছে নুসরাত ফারিয়ার গাওয়া নতুন...
তিন নায়িকায় সঙ্গে রোমান্সে মেতেছেন শাকিব
তিন নায়িকায় সঙ্গে রোমান্সে মেতেছেন শাকিব
কালো শাড়িতেই ঝলমলে কেয়া পায়েল
কালো শাড়িতেই ঝলমলে কেয়া পায়েল
নেটিজেনদের প্রশংসায় ভাসছেন পড়শী
নেটিজেনদের প্রশংসায় ভাসছেন পড়শী