এক সন্তানোর জননী খালেদা বেগমের জীবনে অস্বচ্ছলতা ছিল, তবে আনন্দের অভাব ছিল না। কিন্তু জীবনের সব আনন্দ ফ্যাকাশে হয়ে যায় হঠাৎ। থায়রয়েডের সমস্যা থেকে বাম পায়ের চামড়া নষ্ট হয়ে যায়। এরপর দুইবার অস্ত্রোপচার করেও মেলেনি সুফল। এরপর বিভিন্ন ডাক্তারি পরীক্ষার পর জানতে পারেন পা থেকে মাথা পর্যন্ত রক্তনালী শুকিয়ে গেছে তার।
খালেদার স্বামী সাভারের একটি পোশাক কারখানায় ছোটখাটো চাকরি করেন। স্ত্রী ও মাদ্রাসা পড়ুয়া একমাত্র শিশু সন্তান নিয়ে ছোট সংসার চালিয়ে এখন টাকার অভাবে স্ত্রীর যথাযথ চিকিৎসা করাতে পারছেন না।
সাভার পৌরসভার ৩নং ওয়ার্ডের এ/৫২ বিনোদবাইদ, আড়াপাড়া এলাকায় পরিবার নিয়ে ভাড়া বাসায় বসবাস করছেন খালেদা বেগম।
বর্তমানে খালেদা রাজধানীর ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতালের একজন বিশেষজ্ঞ চিকিৎসকের অধীন চিকিৎসাধীন। সেই চিকিৎসক জানান, খালেদার হাত ও পায়ের রক্তনালিতে একটি বেলুন এবং দুটি রিং প্রতিস্থাপন না করলে তাঁকে সুস্থ করা যাবে না। আর এর চিকিৎসা ব্যয় প্রায় ৪ লাখ টাকা। এ অবস্থায় খালেদা সমাজের সহৃদয় মানুষ ও দাতা প্রতিষ্ঠানগুলোর সহায়তার দিকে তাকিয়ে আছেন।
খালেদা বলেন, আমার পিতা একজন দিন মুজুর, আমাদের কোন জমি জমা নাই যে বিক্রি করে চিকিৎসা করবো। তাই দেশের সকল বৃত্তবান মানুষের কাছে আমার আকুল আবেদন আমাকে একটু সাহায্যে করে বাচতে দিন।
সহায়তা পাঠানোর জন্য যোগাযোগ ও
বিকাশ,০১৯৬৩৭১১৮০৫
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561, ইমেইলঃ news@kalerbiborton.com
© কালের বিবর্তন ২০১৯ - ২০২৪ সর্বসত্ব সংরক্ষিত