নির্বাচনের পর সরকারকে বেকায়দায় ফেলার ক্ষমতা কারো নেই: হানিফ

প্রকাশিত: ১:২৯ অপরাহ্ণ , ২৫ ডিসেম্বর ২০২৩, সোমবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে

নির্বাচনের পর সরকারকে বেকায়দায় ফেলার ক্ষমতা কারো নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।

রোববার (২৪ ডিসেম্বর) নির্বাচনী প্রচারণার সপ্তম দিনে হরিণারায়ণপুর এলাকায় গণসংযোগকালে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

হানিফ বলেন, যারা নির্বাচন আটকাতে পারছে না তারা নির্বাচনের পর সরকারকেও টলাতে পারবে না। এইসব মোকাবিলা করার সক্ষমতা আওয়ামী লীগ সরকারের আছে।

এ সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ হাসান মেহেদীসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।