
১০ বছর আগে রাজধানীর তেজগাঁও থানার নাশকতার মামলায় যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরবসহ বিএনপির ১০ নেতাকর্মীকে পৃথক দুই ধারায় তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
সোমবার (১১ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালত এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত অপর আসামিরা হলেন-আনোয়ারুজ্জামান ওরফে আনোয়ার কমিশনার, লুৎফর রহমান, শাহীন ওরফে গান্ডু শাহীন, তরিকুল ইসলাম ওরফে ঝন্টু, আমিনুল ইসলাম জাকির, গোলাম কিবরিয়া শিমুল, বিল্লাল হোসেন, শহিদুল ইসলাম ও জাকির হোসেন।
এক ধারায় তাদের ৬ মাস এবং আরেক ধারায় আড়াই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
দণ্ডপ্রাপ্তদের মধ্যে সাইফুল আলম নীরব ও আনোয়ার কমিশনার রায় ঘোষণার সময় আদালতে হাজির ছিলেন। রায় শেষে সাজা পরোয়ানা দিয়ে তাদের কারাগারে নিয়ে যাওয়া হয়। পলাতক ৮ আসামির বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।
জানা যায়, ট্যাক্সিচালক বাবুল ২০১৩ সালের ২৬ মার্চ রাত সাড়ে ৭টার দিকে মহাখালী থেকে তিন জন যাত্রী নিয়ে কারওয়ান বাজারের দিকে যাচ্ছিলেন। রাত৮ টার দিকে ওয়াসা ভবনের সামনে পৌঁছালে কয়েকজন গাড়ি থামিয়ে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেয়।
এ ঘটনায় বাবুল তেজগাঁও থানায় মামলা করেন। মামলাটি তদন্ত করে তেজগাঁও থানার সাব-ইন্সপেক্টর মাহবুবুর রহমান ২০১৪ সালের ১৪ আগস্ট আদালতে চার্জশিট দাখিল করেন।
মন্তব্য লিখুন
আরও খবর
২৫ মে থেকে ৭ দিনের কর্মসূচি ঘোষণা বিএনপির
২৫ মে থেকে ৭ দিনের কর্মসূচি...
রোববার শপথ নিচ্ছেন সংরক্ষিত নারী আসনের এমপিরা
রোববার শপথ নিচ্ছেন সংরক্ষিত নারী আসনের...
টিএসসিতে হঠাৎ ছাত্রলীগের ঝটিকা মিছিল, অতঃপর…
টিএসসিতে হঠাৎ ছাত্রলীগের ঝটিকা মিছিল, অতঃপর…
জাপান সফরে গেলেন জামায়াত আমির
জাপান সফরে গেলেন জামায়াত আমির
সমাবেশ-মহাসমাবেশের কর্মসূচি দিলো ১১–দলীয় ঐক্য
সমাবেশ-মহাসমাবেশের কর্মসূচি দিলো ১১–দলীয় ঐক্য
বিএনপির মাধবী মারমার প্রার্থিতা বাতিল চেয়ে ছাত্রদল নেত্রীর...
বিএনপির মাধবী মারমার প্রার্থিতা বাতিল চেয়ে...