শেরপুরের নালিতাবাড়ীতে ৭৫ বোতল ভারতীয় মদসহ আশরাফুল ইসলাম (২৪) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার সকালে উপজেলার সীমান্তবর্তী পোড়াগাঁও ইউনিয়নের মধুটিলা ইকোপার্ক এলাকার পূর্ব সমশ্চুড়া গুচ্ছগ্রাম সংলগ্ন লাল টেংগুর পাহাড়ের ঢাল থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আশরাফুল ইসলাম পূর্ব সমশ্চুড়া গ্রামের শফিকুল ইসলামের পুত্র।
জানা গেছে, উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের পূর্ব সমশ্চুড়া এলাকায় মাদক কারবারিরা মাদক ক্রয় বিক্রয় করছিল। এমন সময়ে গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় পুলিশ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।
এসময় আশরাফুল ইসলামকে বিভিন্ন ব্র্যান্ডের ৭৫ বোতল ভারতীয় মদসহ গ্রেফতার করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারি আসাদুজ্জামান আপেল ও পরিতোষ নামের আরো দুই মাদক কারবারি পালিয়ে যায়। এবং আরও জানা যায়, এই পথেই ভারত থেকে রাতের অন্ধকারে বিভিন্ন মাদকদ্রব্য বাংলাদেশে আনা হয়।
বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল আলম ভুইয়া জানান, গ্রেফতারকৃত আশরাফুলকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে শেরপুর আদালতে সোপর্দ করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561, ইমেইলঃ news@kalerbiborton.com
© কালের বিবর্তন ২০১৯ - ২০২৪ সর্বসত্ব সংরক্ষিত