
হাইকোর্টে রিট করে প্রার্থিতা ফিরে পেয়েছেন নওগাঁ-৩ (বদলগাছী- মহাদেবপুর ) আসনের স্বতন্ত্র প্রার্থী শামীনুর রহমান শামীম ওরফে চিকন আলী। প্রার্থিতা ফিরে পেয়েই ভোটের মাঠে প্রচারে নেমে পড়েছেন এই কৌতুক অভিনেতা।
গতকাল বুধবার হাইকোর্টের এক আদেশে প্রার্থিতা ফিরে পাওয়ার পর বৃহস্পতিবার সন্ধ্যায় রিটার্নিং কর্মকর্তা ও নওগাঁ জেলা প্রশাসকের পক্ষে তার প্রতীক প্রদান করেন অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) সোহেল রানা। স্বতন্ত্র প্রার্থী শামীনুর রহমান শামীম ওরফে চিকন আলীর পক্ষে প্রতীক গ্রহন করেন তার স্ত্রী বদলগাছী উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আক্তার কল্পনা। কেটলী প্রতীক নিয়ে নির্বাচনে লড়বেন তিনি।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সময় সমর্থনসূচক ১ শতাংশ ভোটারের সইয়ের গরমিলের কারনে গত ৪ ডিসেম্বর চিকন আলীর মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রসাশক গোলাম মওলা।
প্রার্থিতা ফিরে পেতে এই সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করলে গত ১৩ ডিসেম্বর শুনানি নিয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্ত বহাল রাখেন নির্বাচন কমিশনের আপিল বোর্ড। পরে রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে চিকন আলী গত ১৪ ডিসেম্বর হাইকোর্টে রিট করেন। শুনানি নিয়ে বুধবার ( ২০ ডিসেম্বর) হাইকোর্ট চিকন আলীর মনোনয়ন বৈধ বলে ঘোষণা করেন।
এ বিষয়ে চিকন আলী বলেন, আলহামদুলিল্লাহ আমি প্রার্থিতা ফিরে পেয়েছি। আমার এ যুদ্ধে যারা পাশে ছিলেন সবার প্রতি কৃতজ্ঞতা। দেশের মানুষ আমাকে ভালোবাসেন। সেই সাথে আমার নির্বাচনী এলাকার মানুষও আমাকে ভালোবাসেন।
সেই ভালোবাসার তাগিতেই নির্বাচনে মাঠে লড়ছি। আশা করছি সবাই আমার পাশে আছেন এবং থাকবেন। জয়ী হলে এলাকার সকল সমস্যার সমাধান করে সার্বিক উন্নয়নে ভূমিকা রাখতে চাই। সবার সহযোগিতা ও দোয়া কামনা করছি।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...