
উচ্চ আদালতে রিট করে প্রার্থীতা ফিরে পেলেন নওগাঁ-২ (ধামইরহাট ও পত্নীতলা) আসনের স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার এইচএম আখতারুল আলম। প্রার্থীতা ফিরে পেয়েই ভোটের মাঠে প্রচারে নেমে পড়েছেন এই প্রার্থী।
বুধবার (২০ ডিসেম্বর) আদালতের আদেশে প্রার্থীতা ফিরে পাওয়ার পর সন্ধ্যায় রিটার্নিং অফিসার (নওগাঁর জেলা প্রশাসক) পক্ষে তার প্রতীক প্রদান করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সোহেল রানা। ট্রাক প্রতীক নিয়ে নির্বাচনে লড়বেন তিনি।
মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সময় সমর্থনসূচক ১শতাংশ ভোটারের সইয়ের গড়মিলের কারণে গত ৪ ডিসেম্বর আখতারুল আলমের মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা। প্রার্থীতা ফিরে পেতে এই সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করেন তিনি গত ১৪ ডিসেম্বর শুনানি নিয়ে রিটার্নিং কর্মকর্তা আপিল না মঞ্জুর করলে তিনি ১৫ ডিসেম্বর হাই কোর্ট ডিভিশনে আপিল করেন। শুনানি শেষে আজ বুধবার হাইকোর্ট আখতারুল আলমের মনোনয়ন বৈধ বলে ঘোষণা করেন।
প্রার্থীতা ফিরে পাওয়ায় প্রতিক্রিয়া জানতে চাইলে ইঞ্জিনিয়ার এইচএম আখতারুল আলম বলেন, সততার ও লড়াই এর পর জয় হয়েছে। অবশেষে প্রার্থিতা ফিরে পেয়েছি। ২০০৮ সাল থেকেই আমি নওগাঁ-২ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন চাইছি। গত ৪০ বছরেরও বেশি সময় ধরে আমি এই এলাকার মানুষের পাশে রয়েছি। আমার প্রতি মানুষের যে উৎসাহ ও ভালোবাসা দেখছি, তাতে সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট হলে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী বলে মন্তব্য করেন তিনি।
এ আসনে আওয়ামীলীগের প্রার্থী বর্তমান সংসদ সদস্য শহীদুজ্জামানের পাশাপাশি আরও প্রতিদ্বন্দ্বিতা করছেন জাতীয় পার্টির প্রার্থী তোফাজ্জল হোসেন। তবে বরাবরই এখানে জাতীয় পার্টি তেমন কোন সুবিধা করতে পারেনি আওয়ামী লীগ নেতা আখতারুল আলম প্রার্থীতা ফিরে পাওয়ার পর এলাকায় ভোটারদের মধ্যে ভোট নিয়ে চরম উৎসাহ দেখা যাচ্ছে।
এ আসনটিতে আওয়ামীলীগ ও স্বতন্ত্র প্রার্থীর মধ্যে এবার ভোটে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে বলে মনে করছেন আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মী ও সাধারণ ভোটাররা।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...