নওগাঁয় স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী অফিস ভাঙচুর-হামলা, গ্রেপ্তার ৪

প্রকাশিত: ৯:৪৯ অপরাহ্ণ , ২৪ ডিসেম্বর ২০২৩, রবিবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে

নওগাঁ-৪ আসন মান্দায় স্বতন্ত্র প্রার্থী (ট্রাক প্রতিকের) ব্রহানী সুলতান মামুদ গামার ব্যবসা প্রতিষ্ঠান ও নির্বাচনী অফিসে হামলা ভাংচুরের ঘটনায় নৌকা প্রার্থীর ৪ জন কর্মীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। ক্যাম্পে এই হামলা-ভাংচুর চারায় নৌকার সমর্থকেরা। এ ঘটনার সাথে সম্পৃক্ত নৌকার ৪জন কর্মী সমর্থককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গ্রেপ্তারের পর তাদের আদালতের মাধ্যমে রবিবার বিকেলে জেল হাজতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার গনেশপুর গ্রামের আক্তার হোসেনের ছেলে সাদ্দাম হোসেন (৪০), মৈনম গ্রামের সেকেন্দার আলীর ছেলে আব্দুল হান্নান (৩৫), বৈর্দ্দপুর আদর্শগ্রামের মৃত আমজাদ হোসেনের ছেলে আশিক সারফারাজ (২৭) ও দূর্গাপুর গ্রামের শুটকার ছেলে আনোয়ার হোসেন (৩২)।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার ( ২৩ডিসেম্বর) দুপুর সাড়ে ১২ টার দিকে নৌকার ৫০-৬০ জন নৌকার কর্মী -সমর্থকরা এসে স্বতন্ত্র প্রার্থী ব্রহানী সুলতান মামুদ গামার নির্বাচনী ক্যাম্প ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাংচুর চালায় নৌকা প্রার্থীর কর্মী- সমর্থকরা। এসময় আলাম সরদার, শামসুল ইসলাম ও এবিএম হাসান রিপু নামের স্বতন্ত্র প্রার্থী গামার ৩জন কর্মী আহত হন। এঘটনায় রাতেই সুজন চন্দ্র নামের স্বতন্ত্র প্রার্থী গামার সমর্থিত এক কর্মী ২৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৮০জনকে বাদী করে মান্দা থানায় মামলা দায়ের করেন।

এ ব্যাপারে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী জানান, স্বতন্ত্র প্রার্থী ব্রহানী সুলতান মামুদ গামার অফিসে হামলা-ভাংচুরের ঘটনায় ৪ জনকে আটক করে রবিবার দুপুরে জেল হাজতে পাঠানো হয়েছে। ঘটনার সাথে আরও জারা জড়িত তাদেরকেও আইনের আওতায় নিয়ে আসা হবে।