দাম্পত্য কলহের জেরে চাতাল শ্রমিক লাইলীকে (৪৫) রাতে শয়ন ঘরে বটি (অস্ত্র) দিয়ে জবাই করে হত্যা করা হয়েছে। গ্রেপ্তারের পর প্রাথমিকভাবে এই হত্যার কথা স্বীকার করেছেন তার স্বামী।
বুধবার দিবাগত রাতে নওগাঁ শহর থেকে লাইলীর স্বামী আমজাদ হোসেন (৫০) কে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি মান্দা উপজেলার এনায়েতপুর গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে।
বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন।
তিনি বলেন, গত ২ ডিসেম্বর দিবাগত রাতে উপজেলার বাগাচারা এলাকায় চাতালে শ্রমিকদের থাকার ঘরে দাম্পত্য কলহের জেরে পূর্বপরিকল্পনা করে আমজাদ হোসেন ধারালো বটি দিয়ে জবাই করে তাঁর স্ত্রী লাইলী বেগমকে হত্যা করে পালিয়ে যায়। এ ঘটনায় নিহত লাইলী বেগমের ভাই আব্দুস সামাদ বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা করেন।
এরপর চাঞ্চল্যকর এই হত্যাকান্ডের রহস্য উদঘাটন এবং মামলায় আসামীকে গ্রেপ্তার করতে পুলিশ তৎপরতা শুরু করে। গোপন সংবাদে বুধবার দিবাগত রাতে অভিযান চালিয়ে নওগাঁ শহর থেকে আসামী আমজাদ হোসেনকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা হয়েছে হত্যাকান্ডে ব্যবহৃত রক্তমাখা বটি।
ওসি আরও বলেন- হত্যার কথা স্বীকার করে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমজাদ হোসেন জানায়, দাম্পত্য জীবনের কলহের কারণে গত ৩ ডিসেম্বর রাত ২ টার দিকে চাতালে তাঁদের শয়ন ঘরে ধারালো বটি দিয়ে তার স্ত্রীকে জবাই করে হত্যা করেছে বিকেলে আসামীকে আদালতে সোর্পদ করা হয়েছে বলেও জানান তিনি।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561, ইমেইলঃ news@kalerbiborton.com
© কালের বিবর্তন ২০১৯ - ২০২৪ সর্বসত্ব সংরক্ষিত