
নওগাঁর ৬টি সংসদীয় আসন থেকে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী মোট সাতজন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।
এর মধ্যে নওগাঁ-৫ (নওগাঁ সদর) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতাকারী জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য আব্দুল মালেক তাঁর প্রার্থীতা প্রত্যাহার করে নিয়েছেন। তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছিলেন।
এছাড়া দলীয় সিদ্ধান্ত অনুযায়ী, সারা দেশের মতো নওগাঁর ছয়টি সংসদীয় আসন থেকে জাকের পার্টির প্রার্থীরা তাঁদের মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন।
তারা হলেন- জাকের পার্টির নওগাঁ-১ আসনের প্রার্থী মোহাম্মদ আলী, নওগাঁ-২ আসনের এসজেএম আর ফারুক, নওগাঁ-৩ আসনের আলাল হোসেন, নওগাঁ-৪ আসনের দেলোয়ার হোসেন, নওগাঁ-৫ আসনের মশিউর রহমান ও নওগাঁ-৬ আসনের রবি রায়হান।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, নওগাঁ-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী আব্দুল মালেক তার প্রার্থীতা প্রত্যাহারের আবেদনে উল্লেখ করেছেন, তিনি স্বেচ্ছায়, স্বজ্ঞানে এবং কারও প্ররোচনা ছাড়াই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে তাঁর প্রার্থীতা প্রত্যাহার করে নিচ্ছেন। প্রত্যাহারের কোনো কারণ উল্লেখ করেননি।
আর জাকের পার্টির ছয় প্রার্থীই পৃথক আবেদনে তাঁদের প্রার্থীতা প্রত্যাহারের আবেদনে উল্লেখ করেছেন, গণপ্রতিধিত্ব আদেশ, ১৯৭২ এর ৭৬ ধারা অনুযায়ী তাঁরা তাঁদের প্রার্থীতা প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছেন। তাঁরাও প্রার্থীতা প্রত্যাহারের কোনো কারণ উল্লেখ করেননি।
জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. গোলাম মওলা জানান, নওগাঁর ছয়টি সংসদীয় আসনে মোট ৫৫ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। যাচাই-বাছাই শেষে বিভিন্ন ত্রুটি থাকায় এদের মধ্যে ২২ জনের মনোনয়ন বাতিল করা হয়।
পরবর্তীতে নির্বাচন কমিশনে আপিল করে দুইজন প্রার্থী তাদের প্রার্থীতা ফেরত পান। প্রতিদ্বন্দ্বিতাকারী ৩৫ জন বৈধ প্রার্থীর মধ্যে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে আজকে সাতজন প্রার্থী তাদের প্রার্থীতা প্রত্যাহার করে নেন। প্রত্যাহারের পর এখন ছয়টি সংসদীয় আসনে মোট প্রার্থী থাকলো ২৮ জন। আগামীকাল (সোমবার) তাদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...