
নওগাঁয় জেল হাজতে মতিবুল মন্ডল (৫৫) নামে এক হাজতি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। বুধবার (২০ ডিসেম্বর) সকাল ৯টার দিকে তিনি মারা যান। নিহত মতিবুল মন্ডল জেলার পত্নীতলা উপজেলার নজিপুর এলাকার মৃত আবেজ আলীর ছেলে। তিনি জেলার পত্নীতলা উপজেলা নজিপুর পৌর বিএনপির ২ নম্বর ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক ছিলেন।
জেল সুপার নজরুল ইসলাম জানান, মতিবুল মন্ডল মারপিট ও বিষ্ফোরক মামলার আসামী ছিলেন। তিনি গত ২৭ নভেম্বর জেল হাজতে আসেন। এরপর গত ১৪ ডিসেম্বর হঠাৎ করে অসুস্থ হলে তাকে কারাগার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনি চিকিৎসাধীন ছিলেন। আরটিআই রোগে (শ্বাসতন্ত্রের সংক্রমন) রোগে আক্রান্ত ছিলেন। বুধবার সকালে অসুস্থতা বেড়ে যাওয়ায় তাকে নওগাঁ সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৮টা ৫৬ মিনিটে মারা যান। আইনানুগ প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।
পত্নীতলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল হামিদ ও পত্নীতলা থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক বায়েজিদ রায়হান শাহিন বলেন- মতিবুল মন্ডল পত্নীতলা উপজেলার নজিপুর পৌর বিএনপির ২ নম্বর ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক ছিলেন। নাশকতার মিথ্যা মামলায় তিনি কারাগারে ছিলেন। কিভাবে মারা গেল আমরা কিছুই জানতে পারলাম না।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...