প্রিন্ট এর তারিখঃ জুন ৬, ২০২৬, ১১:২২ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৭, ২০২৩, ১০:২৬ অপরাহ্ণ
দ্বাদশ নির্বাচন : সুনামগঞ্জের ৬ থানার ওসি বদলি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জের ৬ ভারপ্রাপ্ত কর্মকর্তা। ই (ওসি)কে বদলী করা হয়েছে।
বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি (প্রশাসন) মো. কামরুল আহসান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
অফিস আদেশে বলা হয়, সুনামগঞ্জ সদর থানার ওসি মো. ইখতিয়ার উদ্দিন চৌধুরীকে দিরাই থানায়, শান্তিগঞ্জ থানার ওসি মো. খালেদ চৌধুরীকে সুনামগঞ্জ সদর থানায়, দিরাই থানার ওসি কাজি মুক্তাদির হোসেনকে শান্তিগঞ্জ থানায়, শাল্লা থানার ওসি আমিনুল ইসলামকে জগন্নাথপুর থানা, জগন্নাথপুর থানার ওসি মিজানুর রহনানকে শাল্লা থানা এবং সিলেটের দক্ষিণ সুরমা থানার ওসি মো. শামছুদ্দোহাকে ধর্মপাশা থানায় বদলি করা হয়েছে।
উল্লেখ্য, নির্বাচন কমিশন সচিবালয়ের স্মারক এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্মারকের সম্মতিক্রমে ৩৩৮ পুলিশ পরিদর্শককে তাদের নামের পাশে বদলি/পদায়ন করা হলো।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561, ইমেইলঃ news@kalerbiborton.com
© কালের বিবর্তন ২০১৯ - ২০২৪ সর্বসত্ব সংরক্ষিত