
কুমিল্লায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে বাসের সিট ও জানালার গ্লাস পুড়ে ছাই হয়ে গেছে।বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে কুমিল্লা নগরীর উনাইসার এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
সদর দক্ষিণ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন ভূইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, কুমিল্লা ইপিজেডের জিহান ফুটওয়্যার নামে একটি কোম্পানির স্টাফদের আনা-নেওয়া করত বাসটি। বুধবার ভোর ৪টার দিকে পার্কিং করে থাকা ওই বাসটিতে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এ সময় বাসে শুয়ে থাকা চালক হানিফ মিয়া আগুনের ফুলকি টের পেয়ে দ্রুত বাস থেকে নেমে জীবন বাঁচান।
ওসি আলমগীর হোসেন ভূইয়া বলেন, ঘটনাটি ভোরের দিকে হয়েছে। পুলিশ ঘটনাস্থলে আছে। সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে দুর্বৃত্তদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...