মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা সাজাপ্রাপ্ত আসামী মতছির আলী রনি (৩৫) কমলগঞ্জ থেকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২৫ ডিসেম্বর) ভোরে তাকে গ্রেফতার করা হয়। মতছির আলী রনি কুলাউড়া উপজেলার নন্দিরগ্রামের মৃত ওমর আলীর ছেলে।
কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী মাহমুদ এর নেতৃত্বে এএসআই তপন দেব, এএসআই মো. তাজুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করিয়া কমলগঞ্জ উপজেলার আলী নগর ইউনিয়নের জালালীয়া গ্রাম হইতে এক বছরের সাজাপ্রাপ্ত ও ৫ হাজার টাকা অর্থদন্ড প্রাপ্ত আসামী মতছির আলী প্রকাশ রনি (৩৫) গ্রেফতার করা হয়।
কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী মাহমুদ সাজাপ্রাপ্ত আসামী মতছির আলী রনিকে কমলগঞ্জ থেকে গ্রেফতার করার সত্যতা নিশ্চিত করেন।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561, ইমেইলঃ news@kalerbiborton.com
© কালের বিবর্তন ২০১৯ - ২০২৪ সর্বসত্ব সংরক্ষিত