
মৌলভীবাজারের কমলগঞ্জে উপজেলা কিন্ডারগার্টেন স্কুলের ৫ম শ্রেণির শিক্ষার্থীদের অংশ গ্রহণে মেধাবৃত্তি পরীক্ষা ২০২৩ অনুষ্ঠিত হয়। বুধবার সকাল ১১ টায় উপজেলার কমলগঞ্জ আইডিয়াল কেজি স্কুল এন্ড কলেজে দেড় ঘন্টাব্যাপী এ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
কমলগঞ্জ উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের অন্তর্ভুক্ত ১৭ টি স্কুলের ৫ শ্রেণির মোট ৯৪ জন শিক্ষার্থী এ পরীক্ষায় অংশ গ্রহণ করে। এমসিকিউ পদ্ধতিতে বাংলা, ইংরেজি, গণিত, বাংলাদেশ বিশ্বপরিচয় ও বিজ্ঞানে মোট ১০০ নম্বরের পরীক্ষা হয়। পরীক্ষা চলাকালীন সময়ে কমলগঞ্জ উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা জয় কুমার হাজরাসহ বিভিন্ন স্কুল প্রধান, সামাজিক ও রাজনৈতিক নেতৃবর্গ পরীক্ষা কার্যক্রম পরিদর্শন করেন।

কমলগঞ্জ উপজেলা কিন্ডারগার্টেন মেধাবৃত্তি পরীক্ষার সভাপতি ও পরীক্ষা নিয়ন্ত্রক মুজিবুর রহমান রঞ্জু বলেন, এটি ছিল দ্বিতীয় আয়োজন। পরীক্ষায় শিক্ষার্থী ও স্কুলের অংশ গ্রহণ বাড়ছে। আগামীতে আরও বাড়বে। মেধাবৃত্তি পরীক্ষা উপলক্ষে কমলগঞ্জ আইডিয়াল কেজি স্কুল এন্ড কলেজে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মিলন মেলায় পরিনত হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে প্রত্যাহার
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী