
মৌলভীবাজারে শীতের আমেজ অনুভূত হলেও জমে ওঠেনি পোশাক বেচাকেনা। সকাল-সন্ধ্যা হিমেল হাওয়া গায়ে লাগলেও ক্রেতারা তেমনটা পোশাক কিনছেন না বলে দাবি কাপড়ের ব্যবসায়ীদের।
শুক্রবার সরেজমিনে দেখা যায়, জেলার বিভিন্ন উপজেলার স্থানীয় ভানুগাছ ও শমশেরনগর ও পতনঊষার বাজারের দোকানগুলোতে শীতের পোশাক সাজিয়ে রেখেছেন কাপড়ের ব্যবসায়ীরা। তবে বেচাকেনা তেমনি হচ্ছে না। বিক্রি জমজমাট হবার প্রত্যাশায় আছেন ব্যবসায়ীরা।
ব্যবসায়ীরা বলছেন, শীত শুরুতে গরম কাপড় কেনার প্রবণতা এবার কম। তাই চাহিদা নেই বললেই চলে। ঘুরতে এসেও কেউ কেউ কিনছেন ছোটদের শীত কাপড়। সাধারণত শীতের কাপড় বিক্রির বাজার জমে ওঠে অক্টোবরের শেষে ও নভেম্বর মাসে। তবে এবার এখনও ব্যবসা জমেনি। রাস্তার পাশে ফুটপাতের খুচরা ব্যবসায়ীরা বলছেন, শীতের গরম কাপড়ের ব্যবসা মূলত হয় নভেম্বর-ডিসেম্বর মাসে। তখন ভালো বেচা বিক্রি হবে,সেই আশায় আছি।

জেলার খুচরা বিক্রেতারা আরও জানান, শীত বাড়েনি বলে, গরম কাপড়ের বিক্রি বাড়েনি। এছাড়া শীতের কাপড় ছাড়াও স্বাভাবিক বিক্রি কম হওয়ার পিছনে রাজনৈতিক কর্মসূচি হরতাল-অবরোধের প্রভাব পড়েছে বলে মনে করছেন তারা।
কেন বিক্রি কম জানতে চাইলে কমলগঞ্জের উপজেলার পতনঊষার বাজারের কাপড়ের ব্যবসায়ী মাইদুল ইসলাম বলেন, শীতের সিজনে প্রতিদিন বিক্রি করতাম ১৫-২০ হাজার টাকা। সারাদিনে এখন বিক্রি হয় ১-২ হাজার টাকা। আবার সব দিন এরকম বিক্রিও হয় না। হরতাল-অবরোধের কারণে বেচাকেনা অনেক কম।দোকান ভাড়া ও কর্মচারীদের বেতন দেওয়া মুসকিল হয়ে পড়েছে।
কমলগঞ্জ উপজেরার ভানুগাছ বাজারের মা মনি বস্ত্রালয় প্রতিষ্ঠাতা মো. সোলাইমান বলেন, হরতাল-অবরোধের কারণে বেচাকেনা কম হচ্ছে। দূরদূরান্ত থেকে এই এলাকায় মানুষ ঘুরতে এসে এসব পোশাক কিনে নেন। কিন্তু হরতাল- অবরোধ কারণে মানুষ তেমন আসছে না। এ কারণে আমাদের বিক্রিও বাড়ছে না। গ্রামগঞ্জের মানুষ কতই আর কেনাকাটা করবে।
আমাদের পণ্য বিক্রির বেশিরভাগ ক্রেতা দূর দূরান্তের মানুষরাই। তিনি জানান, স্থানীয়ভাবে যেসব ক্রেতারা আসছে তারা ছোট ছোট বাচ্চাদের জন্য কিছু কাপড় ক্রয় করে চলে যাচ্ছে কেউ আবার দামা দরিতেই সীমাবদ্ধ। তারা প্রত্যাশা করছেন শীত বড়ার সাথে সাথে তাদের ব্যবসা বাড়বে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...