কমলগঞ্জে যুব ফোরাম গঠন সভা অনুষ্টিত

প্রকাশিত: ৫:২৬ অপরাহ্ণ , ১৮ ডিসেম্বর ২০২৩, সোমবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার কমলগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে সুইজারল্যান্ড সরকারের আর্থিক সহায়তায় রূপান্তর এর আয়োজনে সোমবার (১৮ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলার সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের একটি ক্লাস রুমে আস্থা প্রকল্পের আওতায় ৩০ সদস্য বিশিষ্ট যুব ফোরাম গঠন করা হয়।

রূপান্তর এর ​আস্থা প্রকল্পের মৌলভীবাজার জেলার জেলা সমন্বয়কারী মুনজিল সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো.মাসুদ ভুঁইয়া।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রনেন্দ্র কুমার দেব।

উপজেলার যুব ফোরামের আহ্বায়ক নির্বাচিত হন জিয়ানা মাদ্রাজী এবং কো-আহ্বায়ক নির্বাচিত হন ​পলি, অমৃতা, হেলাল, সুমন রবিদাস,সন্জিব ও মিন্টু।