
ইসরায়েল ও হামাসের মধ্যে চলমান সংঘর্ষে চলতি বছর এ পর্যন্ত ৬৩ জন সাংবাদিক নিহত হয়েছে। তাদের মধ্যে ১৭ জন দায়িত্ব পালনকালে প্রাণ হারান। সাংবাদিকদের অধিকার নিয়ে কাজ করা সংগঠন রিপোটার্স উইদাউট বর্ডার্স (আরএসএফ) বুধাবার (১৩ ডিসেম্বর) এ তথ্য জানিয়েছে।
আরএসএফ জানায়, বিশ্বে চলতি বছর দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিক নিহত হওয়ার সংখ্যা গত বছরের তুলনায় কমেছে।
আরএসএফের বার্ষিক প্রতিবেদনে বলা হয়ে, চলতি বছরের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত ৪৫ জন সাংবাদিক দায়িত্ব পালনকালে নিহত হন। গত বছর এ সংখ্যা ছিল ৬১। ল্যাতিন আমেরিকায় সাংবাদিকদের প্রাণহানি ব্যাপকভাবে কম হওয়ায় এ সংখ্যা হ্রাস পেয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
তবে, ইসরায়েল ও হামাস যুদ্ধে ৬৩ জন সাংবাদিক নিহত হলেও মাত্র ১৭ জন আরএসএফের সংজ্ঞার আওতায় পড়ে। অর্থাৎ, তারা দায়িত্ব পালনকালে নিহত হয়েছেন।
আরএসএফের সেক্রেটারি জেনারেল ক্রিস্টোফ ডেলোরি বার্তা সংস্থা এএফপিকে বলেন, প্রতিনিয়তই সাংবাদিক নিহতের সংখ্যা কমার বিষয়টি আমরা প্রত্যক্ষ করেছি। ২০১২ সালে ১৪০ সাংবাদিক নিহত হয়েছিল। একইরকম ২০১৩ সালেও প্রত্যক্ষ করেছি। সিরিয়ার ও ইরাক যুদ্ধের কারণে এমনটি ঘটেছিল। ইসরায়েল ও হামাসের যুদ্ধে ১৭ সাংবাদিক দায়িত্ব পালনকালে নিহত হন। তাদের মধ্যে ১৩ জনই ৭ অক্টোবর যুদ্ধ শুরুর পর গাজা উপত্যকায় দায়িত্ব পালন করছিলেন।
গত মাসে আরএসএফ জানিয়েছিল, এই সাংবাদিকদের প্রাণহানির জন্য তারা আন্তর্জাতিক অপরাধ আদালতে যুদ্ধাপরাধের অভিযোগ দায়ের করেছে।
এদিকে, সাংবাদিক নিহতের সংখ্যা নিম্নগামী হওয়ার জন্য ল্যাতিন আমেরিকায় এ সংখ্যা ব্যাপকভাবে কমে যাওয়াকে মূল কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।
ল্যাতিন আমেরিকায় চলতি বছর ছয় সাংবাদিক নিহত হয়েছে। এ সংখ্যা ২০২২ সালে ছিল ২৬। কেবল মেক্সিকোতেই এ সংখ্যা গত বছর ছিল ১১, যা এ বছর চারে নেমে এসেছে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জের ভানুগাছ রেলওয়ে ষ্টেশনে গেইটম্যান বিহীন লেভেল ক্রসিং
কমলগঞ্জের ভানুগাছ রেলওয়ে ষ্টেশনে গেইটম্যান বিহীন...
আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ...
আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির...
আজ মহান শিক্ষা দিবস
আজ মহান শিক্ষা দিবস
রাজবাড়ীতে হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি ৮
রাজবাড়ীতে হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি...
লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২
লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত,...
সন্ত্রাসবাদ নিয়ে জাতিসংঘে পাকিস্তানকে ভারতের কড়া বার্তা
সন্ত্রাসবাদ নিয়ে জাতিসংঘে পাকিস্তানকে ভারতের কড়া...