
সিরিয়ার রাজধানী দামেস্কে ইসরাইলের চালানো বিমান হামলায় ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) সিনিয়র উপদেষ্টা সাইদ রাজি মৌসাভি নিহত হয়েছেন। সাইদ রাজি মৌসাভি সিরিয়া ও ইরানের মধ্যকার সামরিক জোটের সমন্বয়কের দায়িত্ব পালন করতেন।
সোমবার দামেস্কের বাইরে ইসরাইলি বিমান হামলায় তার মৃত্যু হয়। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
নিয়মিত সংবাদ প্রচার বাতিল করে মৌসাভির মৃত্যুর খবর প্রচার করেছে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন। তাকে সিরিয়ায় আইআরজিসির সবচেয়ে অভিজ্ঞ উপদেষ্টা হিসেবে উল্লেখ করা হয়েছে। তবে তার মৃত্যু নিয়ে এখনো পর্যন্ত কোনো মন্তব্য করেনি ইসরাইলি সামরিক বাহিনী।
ইরানের আইআরজিসির সাবেক কমান্ডার জেনারেল কাসেম সোলাইমানির সহচরদের একজন ছিলেন কমান্ডার সাইদ রাজি মৌসাভি। ২০২০ সালে ইরাকে যুক্তরাষ্ট্রের ড্রোন হামলায় সোলাইমানি নিহত হন। ইরানের আঞ্চলিক তৎপরতা সমন্বয়ের ক্ষেত্রে মুখ্য ভূমিকা পালন করতেন সোলাইমানি।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জের ভানুগাছ রেলওয়ে ষ্টেশনে গেইটম্যান বিহীন লেভেল ক্রসিং
কমলগঞ্জের ভানুগাছ রেলওয়ে ষ্টেশনে গেইটম্যান বিহীন...
আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ...
আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির...
আজ মহান শিক্ষা দিবস
আজ মহান শিক্ষা দিবস
রাজবাড়ীতে হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি ৮
রাজবাড়ীতে হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি...
লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২
লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত,...
সন্ত্রাসবাদ নিয়ে জাতিসংঘে পাকিস্তানকে ভারতের কড়া বার্তা
সন্ত্রাসবাদ নিয়ে জাতিসংঘে পাকিস্তানকে ভারতের কড়া...