বিদায় বড় নিষ্ঠুর বড়ই কঠিন। চোখে ছিল পানি, তবুও স্নিগ্ধ হাসি দিয়ে সহকর্মী ও স্থানীয় সবার কাছ থেকে বিদায় নিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মদ সরওয়ার উদ্দীন।
রবিবার (১০ ডিসেম্বর) মাগরিব বাদ সরাইল উপজেলা পরিষদ চেয়ারম্যান এর অফিস কক্ষে ইউএনও মুহাম্মদ সরওয়ার উদ্দীনে'র আনুষ্ঠানিক ভাবে বিদায় সংবর্ধনা দেওয়া হয়।
সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে সরাইল উপজেলা পরিষদ ও সকল ইউপি পরিষদ। সরাইল উপজেলা পরিষদ চেয়ারম্যান অফিস কক্ষে আলোচনা সভা শেষে বিদায়ী ইউএনও মুহাম্মদ সরওয়ার উদ্দীনকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়।বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সরাইল উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সহিদ খালেদ জামিল খানের সঞ্চালনায় বক্তব্য সরাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিক উদ্দিন ঠাকুর বিদায়ী ইউএনও মুহাম্মদ সরওয়ার উদ্দীন, সরাইল স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা ডা. মো. নোমান মিয়া, সরাইল উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. আবু হানিফ মিয়া,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছা.রোকেয়া বেগম, সরাইল থানা অফিসার ইনচার্জ(ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম প্রমুখ।
বিদায় বেলায় ইউএনও মুহাম্মদ সরওয়ার উদ্দীন বলেন, সরাইলের মানুষের কথা আমার স্মৃতিতে থাকবে। শান্তিতে থাকুক সরাইল উপজেলার প্রতিটি মানুষ। আমার কর্মজীবনে আপনাদের সহযোগিতা ও পেয়েছি আপনাদের ভালোবাসা। সরকারি চাকরিজীবী হিসেবে বদলিজনিত কারণে কোনো জায়গায় স্থায়ী হওয়ার সুযোগ নেই প্রশাসনিক কর্মকর্তাদের। উপজেলায় কর্মরত অবস্থায় সহকর্মী, জনপ্রতিনিধি, সাংবাদিক, রাজনৈতিক নেতাদের অনেক রকমের সহয়তা পেয়েছি।
নিজের অজান্তে ও যদি কাউকে কষ্ট দিয়ে থাকি আমি ক্ষমাপ্রার্থী। আপনাদের সরাইলে আমার ছোট্ট বাবুটির জন্ম হয়েছে। এই স্মৃতি কোনদিন ভোলার নেই। আমার জন্য ও পরিবারের জন্য দোয়া করবেন।এ সময় উপস্থিত বেশির ভাগ মানুষের চোখেই ছিল পানি। আবেগ থামাতে না পেরে কেঁদে ফেলেন অনেকেই। তৈরি হয় এক আবেগঘন পরিবেশ।
জানা গেছে, ২০২২ সালের ১৩ নভেম্বর সরাইল ইউএনও হিসেবে যোগদান করেন মুহাম্মদ সরওয়ার উদ্দীন। উপজেলা নির্বাহী কর্মকর্তা নোয়াখালী মধুপুর হিসেবে পরবর্তীকালে কর্মস্থলে যোগ দেবেন তিনি।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561, ইমেইলঃ news@kalerbiborton.com
© কালের বিবর্তন ২০১৯ - ২০২৪ সর্বসত্ব সংরক্ষিত