• বিনোদন
  • অভিনেতা বিজয়কান্ত মারা গেছেন

অভিনেতা বিজয়কান্ত মারা গেছেন

প্রকাশিত: ১২:৪৭ অপরাহ্ণ , ২৮ ডিসেম্বর ২০২৩, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে

তামিল সিনেমার বরেণ্য অভিনেতা বিজয়কান্ত মারা গেছেন। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) চেন্নাইয়ের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৭১ বছর। ইন্ডিয়া টুডে এ খবর প্রকাশ করেছে।

হাসপাতাল কর্তৃপক্ষ একটি বিবৃতি প্রকাশ করেছে। তাতে বলা হয়েছে, নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন বিজয়কান্ত। এরপর তার কোভিড১৯ পরীক্ষা করানো হলে তা পজিটিভ আসে। ভেন্টিলেশন সাপোর্টে থাকা অবস্থায় আজ মারা যান তিনি।

আশির দশকে চলচ্চিত্রে পা রাখেন বিজয়কান্ত। দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে দেড় শতাধিক সিনেমায় অভিনয় করেছেন তিনি। পরবর্তীতে রাজনীতির ময়দানে পা রাখেন বিজয়কান্ত। ডিএমডিকের প্রতিষ্ঠাতা তিনি। দুইবার বিধানসভার সদস্য নির্বাচিত হন।