অবরোধের সমর্থনে সাভারে যুবদল-ছাত্রদলের বিক্ষোভ

প্রকাশিত: ৩:১৮ অপরাহ্ণ , ৬ ডিসেম্বর ২০২৩, বুধবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে

নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের একদফা দাবিতে ও দেশব্যাপী অবরোধের সমর্থনে সাভারে বিক্ষোভ মিছিল  করেছে যুবদল ও ছাত্রদলেরনেতাকর্মীরা।

বুধবার সকালে নবীনগর-চন্দ্রামহা সড়কের আশুলিয়ার শ্রীপুরে যুবদল ও ঢাকা-আরিচা মহাসড়কের শিমুলতলা এলাকায় ছাত্রদলেরনেতাকর্মীরা এই বিক্ষোভ মিছিলে অংশ নেয়।

ভোরে নবীনগর-চন্দ্রামহা সড়কের শ্রীপুর এলাকায় ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুব খানের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়। পরে বিএনপির নেতাকর্মীরা বেশ কিছু সময় মহা সড়কটিতে অবস্থান নেয়।

এসময় তারা সরকারের পদত্যাগ, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ও অবৈধ নির্বাচনী তফসিল বাতিলের দাবিতে তুলে নানা শ্লোগান দেন।

এদিকে সকাল ৮ টার দিকে ঢাকা আরিচা মহাসড়কের সাভারের শিমুলতলা এলাকায় ঢাকা মুখীলেনে সাভার পৌর ছাত্রদল নেতা তাজ খান নাঈমের নেতৃত্বে সাভার পৌর ছাত্রদল নেতা তাজ খান নাঈমের নেতৃত্বে বিক্ষোভ কর্মসূচি পালিত হয়।

ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ বলেন, আমরা ঢাকা জেলা যুবদলের পক্ষ থেকেই এই অবৈধ সরকারকে স্পষ্ট ভাবে বলে দিতে চাই, অবিলম্বে পদত্যাগ করে অবৈধ নির্বাচনীত পসিল বাতিল করতে হবে। একই সাথে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতে হবে।