
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র দাখিল করেছে শেরপুর জেলা বিএনপির ২ দুই নেতা। তারা দুইজন আজ বিকেলে মনোনয়ন পত্র দাখিল করেন।
তারা দুজন হলেন, শেরপুর জেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক জাহিদুল রশিদ শ্যামল এবং নির্বাহী সদস্য অ্যাডভোকেট মো. আব্দুল্লাহ।
পরে আজ ৩০ নভেম্বর রাতে কেন্দ্রীয় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকোট রুহুল কবির রিজভীর সাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তাদেরকে বহিষ্কার করা হয়। এতে উল্লেখ করা হয় দলীয়শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার দায়ে এ দুই নেতার দলের প্রাথমিক সদস্যও বাতিল করা হয়।

শেরপুর-১ (সদর) আসন থেকে সংসদ সদস্য পদে নির্বাচনের জাতীয়তাবাদী মোভমেন্টের মনোনয়নে জন্য বৃহস্পতিবার রিটার্নিং কর্মকর্তার নিকট মনোনয়নপত্র দাখিল করেছেন মোহাম্মদ আব্দুল্লাহ।
অপরদিকে জায়েুদর রশীদ শ্যামল তৃণমূল বিএনপির প্রার্থী হিসেবে শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনে সংসদ সদস্য পদে নির্বাচনের জন্য নকলা ইউএনও কার্যালয়ে সহকারি রিটার্নিং কর্মকর্তার নিকট মনোনয়নপত্র দাখিল করেছেন।
এরপর শেরপুর জেলা বিএনপির ২ দুই নেতাকে কেন্দ্র থেকে বহিষ্কার করা হয়েছে। ৩০ নভেম্বর বৃহস্পতিবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এ বি এম মামুনুর রশীদ পলাশ।
মন্তব্য লিখুন
আরও খবর
২৫ মে থেকে ৭ দিনের কর্মসূচি ঘোষণা বিএনপির
২৫ মে থেকে ৭ দিনের কর্মসূচি...
রোববার শপথ নিচ্ছেন সংরক্ষিত নারী আসনের এমপিরা
রোববার শপথ নিচ্ছেন সংরক্ষিত নারী আসনের...
টিএসসিতে হঠাৎ ছাত্রলীগের ঝটিকা মিছিল, অতঃপর…
টিএসসিতে হঠাৎ ছাত্রলীগের ঝটিকা মিছিল, অতঃপর…
জাপান সফরে গেলেন জামায়াত আমির
জাপান সফরে গেলেন জামায়াত আমির
সমাবেশ-মহাসমাবেশের কর্মসূচি দিলো ১১–দলীয় ঐক্য
সমাবেশ-মহাসমাবেশের কর্মসূচি দিলো ১১–দলীয় ঐক্য
বিএনপির মাধবী মারমার প্রার্থিতা বাতিল চেয়ে ছাত্রদল নেত্রীর...
বিএনপির মাধবী মারমার প্রার্থিতা বাতিল চেয়ে...