
রাজধানীর খিলগাঁও থানার মেরাদিয়া এলাকায় পিকআপের ধাক্কায় মিরাজুল ইসলাম রাতুল (২৬) নামে এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন।
সোমবার (২৫ ডিসেম্বর) দিবাগত রাত ১২টার দিকে আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাতুলকে হাসপাতালে নিয়ে আসা পথচারী সিফাত হোসেন বলেন, খিলগাঁও মেরাদিয়া বাজার দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় দ্রুতগতির একটি পিকআপভ্যান পেছন থেকে ধাক্কা দিলে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হয় রাতুল। পরে আমরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসি। এ সময় দায়িত্বরত চিকিৎসক জানায় তিনি আর বেঁচে নেই।
নিহত রাতুলের বড় ভাই ফজলে রাব্বি বলেন, খবর পেয়ে ঢাকা মেডিকেলে এসে দেখি আমার ভাই আর বেঁচে নেই। মালয়েশিয়া থেকে পড়াশোনা শেষ করে দেশে এসে বাবার ব্যবসা দেখছিল সে।
আমরা খিলগাঁওয়ের উত্তর গোড়ান ৮ নম্বর রোডে থাকি। আমাদের বাড়ি ঢাকা জেলার দোহার থানার কৃষিদেবপুর গ্রামে।
ঢামেক হাসপাতালে পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি খিলগাঁও থানাকে জানিয়েছি। তারা তদন্ত করছে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...