রাজধানীতে গ্রেপ্তার ৩৪

প্রকাশিত: ১১:২২ পূর্বাহ্ণ , ২৬ ডিসেম্বর ২০২৩, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৩৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকসহ তাদের গ্রেপ্তার করা হয়।

ডিএমপি সূত্রে জানা যায়, গ্রেপ্তারের পাশাপাশি তাদের হেফাজত থেকে ২৬৪ পিস ইয়াবা, ৪৫৮ গ্রাম হেরোইন, ৫ কেজি ৯৫০ গ্রাম গাঁজা, ৩৮ বোতল ফেনসিডিল ও ৪০ বোতল বিদেশি মদ জব্দ করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৪টি মামলা করা হয়েছে।

মন্তব্য লিখুন

আরও খবর