
ভারতে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত হয়েছে। সোমবার (৪ ডিসেম্বর) সকালে তেলেঙ্গানার মেদক জেলায় বিমান বাহিনীর পিলাটাস পিসি ৭ এমকে-২ নামের প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্ত হয়। খবর এনডিটিভির।
ভারতীয় বিমান বাহিনী এক বিবৃতিতে বলেছে, বিমানটি হায়দ্রাবাদের এয়ার ফোর্স একাডেমি (এএফএ) থেকে একটি নিয়মিত প্রশিক্ষণের জন্য উড্ডয়ন করেছিল। বিধ্বস্ত হওয়ার সময় একজন প্রশিক্ষক এবং একজন প্রশিক্ষণার্থী পাইলট বিমানটির ভিতরে ছিলেন। তাদের দুজনেরই মৃত্যু হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে এক্স-এ এক পোস্টে এএফএ বলেছে, ‘আজ সকালে এফএএ’র একটি পিলাটাস পিসি ৭ এমকে-২ বিমান হায়দ্রাবাদ থেকে নিয়মিত প্রশিক্ষণের জন্য উড্ডয়নের পর দুর্ঘটনার শিকার হয়েছে। আমরা গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, এতে ভারতীয় বিমান বাহিনীর দুজন পাইলট নিহত হয়েছেন।’
পিলাটাস পিসি ৭ এমকে-২ মূলত একটি ইঞ্জিন বিশিষ্ট বিমান। এই বিমানে প্রাথমিক প্রশিক্ষণ নিয়ে থাকেন শিক্ষানবিশ পাইলটরা।
ভারতের প্রতিরক্ষামন্ত্রী এ ঘটনায় শোক ও নিহত পাইলটদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে বিমানবাহিনী।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...