
মানুষের নিত্যপ্রয়োজনীয় পণ্যর নাম পেঁয়াজ। কয়েকমাস ধরেই পেঁয়াজের বাজারে চলছে উত্তাপ। এমন পরিস্থিতিতে ভারতের পেঁয়াজ রফতানি বন্ধের খবরের নওগাঁয় চরম অস্থিরতা দেখা দিয়েছে পেঁয়াজের বাজারে। গত দুইদিনের ব্যবধানে কেজিতে ভারতীয় পেঁয়াজের দাম বেড়েছে ৩০ থেকে ৪০ টাকা। আর দেশি পেঁয়াজের দাম বেড়েছে ৭০ থেকে ৮০ টাকা।
নওগাঁর পাইকারি বাজারে প্রতিকেজি ভারতীয় পেঁয়াজ ১৪০ থেকে ১৫০ টাকা আর দেশীয় পেঁয়াজ ১৯০ থেকে ২০০ টাকায় বিক্রি হচ্ছে। যা গত দুইদিন আগেও ভারতীয় পেঁয়াজ ১১০ থেকে ১১৫ বিক্রি হয়েছে। আর দেশীয় পেঁয়াজ বিক্রি হয়েছে ১২০ থেকে ১৩০ টাকায়। হঠাৎ করে পেঁয়াজের এমন আকাশচুম্বি দাম বৃদ্ধিতে ক্ষুব্ধ ক্রেতারা। পেঁয়াজের দামের এমন অস্থিরতাকে প্রশাসনের নিয়মিত বাজার মনিটরিং না করা ও ব্যবসায়ীদের সিন্ডিকেটকে দুষছেন ক্রেতারা।
পাাইকারি বাজারে পেঁয়াজ কিনতে আসা আব্দুল মান্নান বলেন, পেঁয়াজের বাজাওে আগুন ধরে গেছে। দুইদিনের ব্যবধানে হু হু করে পেঁয়াজের দাম বেড়ে গেছে। পেঁয়াজের বাজারে সিন্ডিকেট শুরু হয়েছে। এতে করে মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। তাই প্রশাসনের কঠোর ভাবে বাজার মনিটরিং করা উচিত।
ফাতেমা বেগম নামের ক্রেতা বলেন, পেঁয়াজ কিনতে এসে শুনতেছি পেঁয়াজের দাম বেশি। আগের চেয়ে প্রায় দ্বিগুন দামে বিক্রি হচ্ছে। ঘুরে ঘুরে দেখতেছি পেঁয়াজের দাম কম পাবো কিনা। পেঁয়াজ কেনা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। বাজার নিয়ন্ত্রণ করা হলে আমাদেও মত মানুষের সুবিধা হবে।
জুলফিকার আলম নামের আরেক ক্রেতা বলেন- এত বেশি দাম দিয়ে পেঁয়াজ কেনে খাওয়া সম্ভব না। আগে যেমন দাম কম চিল তার চেয়ে একটু বেশি হলেও সমস্যা নেই। কিন্তু দুই দিনের ব্যবধানে ৭০ থেকে ৮০ টাকা দাম বেশি নেওয়া হচ্ছে। যা আমাদের পক্ষে কষ্ট হেেয় যাচ্ছে।
নওগাঁ পৌর পাইকারি বাজারের পেঁয়াজ ব্যবসায়ী মামুনুর রশীদ বলেন, ভারতের পেঁয়াজ রফতানি বন্ধের হওয়ার কারণে পেঁয়াজের বাজারের এমন অস্থিরতা তৈরি হয়েছে। শনিবার থেকে আজকে কেজিতে ২ থেকে ৩ টাকা বেশি দিয়ে পেঁয়াজ কেনা হয়েছে। সেই পেঁয়াজ এখানে বিক্রি করতে গেলে কেজিতে ৫টাকা বেশি পড়ে যায়। এখানে আমাদের কিছু করার নেই। এখনো পেঁয়াজের দাম বাড়তির দিকে বলেও জানান এই ব্যবসায়ী।
লুৎফর রহমান নামে আরেক ব্যবসায়ী বলেন- কোন সিন্ডিকেট না, ভারতের পেঁয়াজ রফতানি বন্ধের হওয়ার কারণে পেঁয়াজের দাম বৃদ্ধি পেয়েছে। প্রতিদিনই বাড়ছে দাম। তাই বেশি দামে কিনে বেশি দামেই বিক্রি করতে হচ্ছে।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক রুবেল আহমেদ বলেন, বাজার সহনীয় পর্যায়ে রাখতে অভিযান চালানো হচ্ছে। কেউ বেশি দাম নিলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...