
মৌলভীবাজারের কমলগঞ্জের সদরে অবস্থিত আম্বিয়া কিন্ডারগার্টেন স্কুলের বার্ষিক অনুশীলন মূল্যায়নের ফলাফল প্রকাশ ও অভিভাবক দিবস অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ ডিসেম্বর) সকাল ১১ টায় আম্বিয়া কিন্ডারগার্টেন স্কুল প্রাঙ্গণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
শিক্ষক মো. মোস্তাফিজুর রহমানের পরিচালনায় ও স্কুল পরিচালনা কমিটির সভাপতি আহমদ সিরাজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জয়নাল আবেদীন। গেস্ট অফ অনার হিসেবে উপস্থিত ছিলেন মো. জুয়েল আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আম্বিয়া কিন্ডারগার্টেন স্কুলের প্রতিষ্ঠাতা মো. সালাহউদ্দিন, অধ্যক্ষ মমতা রানী সিনহা। অনুষ্ঠানের শুরুতেই প্রধান অতিথিকে ক্রেষ্ট প্রদান করেন প্রতিষ্ঠাতা সালাহ উদ্দিন। পরে শিক্ষকরা অতিথিদের উত্তরীয় পরিয়ে দেন।

স্বাগত বক্তব্য রাখেন, অধ্যক্ষ মমতা রানী সিনহা, অভিভাবক আলমগীর হোসেন, আসিফ নিয়াজ রনি, কাজী জেরিন আক্তার। আলোচনা শেষে কৃতি শিক্ষার্থী মধ্য ক্রেস্ট ও মার্কশীট তুলে দেন অতিথিরা। অনুষ্ঠানে প্রায় দুই শতাধিক অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
মন্তব্য লিখুন
আরও খবর
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও কিট প্যারেড...
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও...
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা কমানোর প্রস্তাব...
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা...
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে নির্বাচিত
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে...
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী আটক
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী...
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক