রাণীনগরে পরিষদের অফিস কক্ষে ঢুকে চেয়ারম্যানকে কুপিয়ে জখম

প্রকাশিত: ৪:৫০ অপরাহ্ণ , ১২ নভেম্বর ২০২৩, রবিবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে

নওগাঁর রাণীনগর উপজেলার পারইল ইউনিয়ন পরিষদের অফিস কক্ষে ঢুকে চেয়ারম্যান জাহিদুর রহমান জাহিদ (৩৮)কে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করেছে দুর্বৃত্তরা। রোববার (১২ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। আহত অব¯’ায় চেয়ারম্যান জাহিদকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। চেয়ারম্যান জাহিদ পারইল গ্রামের তছির উদ্দীন ফকিরের ছেলে।

পরিষদের সচিব তরিকুল ইসলাম বলেন, এদিন চেয়ারম্যান জাহিদুর রহমান ইউনিয়ন পরিষদে এসে তার অফিস কক্ষে বসে কাজ করছিলেন। এমন সময় তিনটি মোটরসাইকেল যোগে ৬জন হেলমেট ও মাস্ক পরিহিত দুর্বৃত্তরা এসে অফিস কক্ষে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাথাড়ীভাবে কুপিয়ে রক্তাক্ত জখম করে। আমরা কিছু বুঝে উঠার আগেই মাত্র দুই থেকে তিন মিনটের মধ্যেই দ্রæত ঘটনা¯’ল ত্যাগ করে তরা। চেয়ারম্যানের ডান হাতের কব্জি প্রায় বি”িছন্নসহ শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করা হয়েছে। তবে হামলাকারীদের কাওকে চিনতে পারেনি বলে জানান তিনি।

এ ঘটনায় চেয়ারম্যানকে উদ্ধার করে প্রথমে আদমদীঘি হাসপাতালে ভর্তি করা হলে সেখানে অব¯’ার অবনতি হওয়ায় পরে বগুড়া শহিদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ¯’ানান্তর করা হয়েছে।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়েদ বলেন, খবর পেয়ে সাথে সাথে ঘটনা¯’ল পরিদর্শন করা হয়েছে। তবে ¯’ানীয়রা হামলাকারীদের চিনতে পারেনি। এঘটনায় অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যব¯’া নেয়া হবে।