
সেমিফাইনালের রঙ ছড়ালো সেমির মত করেই। আর্জেন্টিনা বনাম জার্মানির ফুটবল দ্বৈরথ যুগে যুগে মানুষকে বিনোদিত করে গিয়েছে। অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে কিশোরদের মাঝেও মিশে রইলো সেই তেজ। জার্মানির চিরচেনা দ্রুতগতির কাউন্টার অ্যাটাক আর আর্জেন্টিনা লাতিন ঐতিহ্যের ছোট ছোট পাসের আক্রমণ। সুরাকার্তায় দেখা মিলল দুটিই। সমানে সমানে লড়াই চলা সেমিফাইনালের প্রথমার্ধ শেষ হয়েছে ১-১ গোলের সমতায়।
ম্যাচের দশ মিনিটের মাথায় জার্মানির হয়ে গোল করেন ব্রুনার। দূরহ কোণ থেকে নেওয়া শটে ডেডলক ভাঙেন এই জার্মান তরুণ। আর্জেন্টিনা সমতায় ফেরে ৩৬তম মিনিটে। অগাস্টিন রবার্তোর গোলে স্বস্তি ফেরে আর্জেন্টিনা শিবিরে। আর প্রথমার্ধের একেবারে অন্তিম মুহূর্তে দুর্দান্ত শটে আলবিসেলেস্তেদের লিড এনে দেন সেই সেই রবার্তো।
মন্তব্য লিখুন
আরও খবর
ঢাকায় পৌঁছানোর পর ডুলিকে বাংলাদেশের কোচ ঘোষণা
ঢাকায় পৌঁছানোর পর ডুলিকে বাংলাদেশের কোচ...
আরও একটি সেঞ্চুরি করে চূড়ায় মুশফিক
আরও একটি সেঞ্চুরি করে চূড়ায় মুশফিক
বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ৭ জুন
বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ৭...
ধ্বংসস্তূপে দাঁড়িয়ে লিটনের সেঞ্চুরি
ধ্বংসস্তূপে দাঁড়িয়ে লিটনের সেঞ্চুরি
বিশ্বকাপ ব্যর্থতা খতিয়ে দেখতে কমিটি
বিশ্বকাপ ব্যর্থতা খতিয়ে দেখতে কমিটি
ফিফা বিশ্বকাপ ২০২৬: আর বাকি ৩৮ দিন,হার মানেনি...
ফিফা বিশ্বকাপ ২০২৬: আর বাকি ৩৮...