
বয়সের ভারে ন্যুজ আব্দুল বাছির মিয়া (৮০)। কোনোরকমে হাঁটতে বসতে পারলেও বাড়ির বাহিরে যান না। চিকিৎসকের কাছে যাওয়া ছাড়া বাড়ি থেকে বের হন না বেশ কয়েক বছর।
তবে তিনি ভোট দেওয়ার ইচ্ছা প্রকাশ করেন। বাড়ির কাছে ভোটের কেন্দ্র।ভোটকেন্দ্রে ভোট দিতে হাজির হন আব্দুল বাছির মিয়া।
আব্দুল বাছির মিয়া সরাইল উপজেলা নোয়াগাঁ ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের বাসিন্দা। রোববার (৫ নভেম্বর) দুপুর বারটার দিকে একা লাঠি ভর করে।
ব্রাহ্মণবাড়িয়া-২ উপনির্বাচনে ভোট দিতে কাটানিশার সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আসেন তিনি। বাছির মিয়া বলেন, বয়স হয়েছে।
আমি কোনোদিন ভোট দেওয়া থেকে বিরত থাকিনি। আবার শুনলাম ভোট ভালোই অইব। তাই ভোট দিতে আইলাম। কখন বাঁচি মরি বলা তো যায় না। মনে হয়- জীবনের শেষ ভোট দিয়ে গেলাম।
মন্তব্য লিখুন
আরও খবর
কালিয়াকৈরে হিন্দু – মুসলিমের মিলন মেলায় পরিনত গীরেন...
কালিয়াকৈরে হিন্দু – মুসলিমের মিলন মেলায়...
শেরপুরে পাঁচ দিনব্যাপী বই মেলা উদ্বোধন
শেরপুরে পাঁচ দিনব্যাপী বই মেলা উদ্বোধন
লালপুরে প্রস্তুতিমূলক সভা
লালপুরে প্রস্তুতিমূলক সভা
নাবলুসে ইউসুফ আ.-এর মাজারে ইসরাইলি সেনাদের অভিযান
নাবলুসে ইউসুফ আ.-এর মাজারে ইসরাইলি সেনাদের...
প্রধানমন্ত্রীর পদ চান নেতানিয়াহু
প্রধানমন্ত্রীর পদ চান নেতানিয়াহু
রোহিঙ্গা প্রত্যাবাসনে কমনওয়েলথের সমর্থন চেয়েছেন হুমায়ুন কবির
রোহিঙ্গা প্রত্যাবাসনে কমনওয়েলথের সমর্থন চেয়েছেন হুমায়ুন...