
বিশ্বকাপ শেষে দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। ক্রিকেটারদের বহনকারী বিমানটি আজ সকাল সাড়ে ৯টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছায়।
গতকালই বাংলাদেশ বিশ্বকাপের শেষ ম্যাচ খেলেছে। এ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ছিল অস্ট্রেলিয়া। ইনজুরির কারণে বাংলাদেশের নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান এ ম্যাচে খেলেননি। তিনি আগেই দেশে ফিরেছেন। আজ ফিরলেন অন্য সদস্যরা। ক্রিকেটাদের সঙ্গে ছিলেন টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন ও কোচিং স্টাফরা।
বিদেশি কোচরা অবশ্য বাংলাদেশে আসেননি। তারা নিজ নিজ দেশে ফিরে গেছেন। সামনে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের সিরিজ। তার আগেই তারা আবার বাংলাদেশে আসবেন। তবে ফাস্ট বোলার কোচিং অ্যালান ডোনাল্ড আর ফিরবেন না।
এবারের বিশ্বকাপে বাংলাদেশ সেমিফাইনাল খেলার লক্ষ্য নিয়ে গিয়েছিল। জয় দিয়েই শুরু হয়েছিল তাদের মিশন। কিন্তু যতই দিন গড়িয়েছে ততই সেমিফাইনালের আশা ফিকে হয়েছে। শেষ পর্যন্ত শীর্ষ চারে নয়, কোনোমতে অষ্টম হওয়ার সম্ভাবনা নিয়ে দেশে ফিরেছে। আফগানিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে জয় পায় বাংলাদেশ। বাকি সাত ম্যাচেই হেরেছে।
মন্তব্য লিখুন
আরও খবর
আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেন ম্যাক্সওয়েল
আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেন ম্যাক্সওয়েল
আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেন ম্যাক্সওয়েল
আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেন ম্যাক্সওয়েল
চ্যাম্পিয়নস লিগে আজ বার্সা ও বায়ার্নের অগ্নিপরীক্ষা
চ্যাম্পিয়নস লিগে আজ বার্সা ও বায়ার্নের...
সাফ জয়ে ফেভারিট বাংলাদেশ
সাফ জয়ে ফেভারিট বাংলাদেশ
হ্যাটট্রিকে জিতল আল নাসর
হ্যাটট্রিকে জিতল আল নাসর
সাদমানের সেঞ্চুরির পর বাংলাদেশের ব্যাটিং ধস
সাদমানের সেঞ্চুরির পর বাংলাদেশের ব্যাটিং ধস