
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিলকে স্বাগত জানিয়ে শেরপুরে আনন্দ মিছিল করেছেন জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। ১৫ নভেম্বর বুধবার রাত সাড়ে ৮ টায় তফসিল ঘোষণার পর শহরের চকবাজারস্থ দলীয় কার্যালয়ের সামনে থেকে আনন্দ মিছিলটি বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছানুয়ার হোসেন ছানুর নেতৃত্বে মিছিলে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবীর রুমান, জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আব্দুল খালেক, ফখরুল মজিদ খোকন, মিনহাজ উদ্দিন মিনাল ও এ্যাডভোকেট একেএম মোছাদ্দেক ফেরদৌসী, সাবেক যুগ্ম সম্পাদক এ্যাডভোকেট সুব্রত কুমার দে ভানুসহ মিছিলে জেলা আওয়ামী লীগ, সদর উপজেলা আওয়ামী লীগ, শহর আওয়ামী লীগ, যুবলীগ, কৃষক লীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
মিছিল শেষে শহরের নিউমার্কেট মোড়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছানুয়ার হোসেন ছানু ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল হাসান উৎপল। বক্তারা নির্বাচন ঘিরে তফসিলকে স্বাগত জানান ও নির্বাচনের প্রস্তুতি নিতে সবাইকে আহবান জানান।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...